ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৭:১৪ পিএম

সর্বশেষ সদস্যরাষ্ট্র হিসেবে ব্রিকস গ্রুপে যোগ দেয়ার জল্পনা-কল্পনার মধ্যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ব্রিকস সম্মেলনে যোগ দিতে দেশ ছেড়েছেন।

রোববার দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের উদ্দেশ্যে রওনা হয়েছেন। খবর এএফপি’র।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে বৃহৎ উদীয়মান অর্থনীতির দেশগুলিকে নিয়ে তিন দিনব্যাপী এ সম্মেলন মঙ্গলবার থেকে শুরু হবে। 

উইদোদো তার দেশত্যাগের আগে সাংবাদিকদের বলেন, ইন্দোনেশিয়াকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ব্রিকস সম্মেলনের মধ্যে অন্যান্য বিশ্বনেতাদের সাথে তার বৈঠক হবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটির নেতা হিসেবে এটিই উইদোদোর প্রথম আফ্রিকা সফর।

অবশ্য এ সপ্তাহের শুরুতেই তিনি বলেছিলেন, ইন্দোনেশিয়া ব্রিকসে যোগ দেবে কিনা, সে বিষয়ে তার সরকার সিদ্ধান্ত নেয়নি। ব্রিকস গ্রুপটি বৈশ্বিক বিষয়ে পশ্চিমা অর্থনৈতিক আধিপত্য নিয়ন্ত্রণের অভিপ্রায়ে ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়।

উইদোদো জানান, ব্রিকস সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি সহযোগিতা জোরদার করতে কেনিয়া, তানজানিয়া ও মোজাম্বিক সফর করবেন।

আরও পড়ুন: হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন ইকুয়েডরের মেয়র

তানজানিয়া ও কেনিয়া গত বছর জাকার্তায় দূতাবাস খুলেছে। মোজাম্বিক প্রথম আফ্রিকান দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সাথে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে।


একাত্তর/জো

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
আমেরিকার তীব্র চাপ এবং অন্যায্য দাবির মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থাতেই নতিস্বীকার করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা...
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে তার প্রতি পূর্ণ আনুগত্যের শপথ নিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার এক বিশেষ বার্তায় প্রেসিডেন্ট এই...
এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজকেও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেলসি রদ্রিগেজ ‘যদি ঠিক কাজটা না করেন’, তাহলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর