হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন ইকুয়েডরের মেয়র

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৫:৫১ পিএম

ইকুয়েডরের উপকূলীয় নগরী লা লিবারতাদের মেয়র হত্যাচেষ্টার শিকার হওয়া থেকে অল্পের জন্যে বেঁচে গেছেন।

শনিবার দেশটির সাধারণ নির্বাচনে ভোটগ্রহণের একদিন আগে লা লিবারতাদের মেয়র নিজেই এ কথা জানান। খবর এএফপি’র।

মেয়র ফ্রান্সিসকো তামারিজ বলেছেন, শুক্রবার সন্ধ্যার হামলা থেকে তিনি অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। ওই হামলায় বন্দুকধারীরা তার গাড়ি লক্ষ্য করে ৩০ রাউন্ড গুলি ছুঁড়েছে।

তামারিজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বে টুইটার নামে পরিচিত) এক পোস্টে বলেন, তারা তাকে হত্যা করার চেষ্টা করে। বেশ ক’জন লোক এ গুলিবর্ষণ প্রত্যক্ষ করেছে।

পরবর্তীতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, শুক্রবার গভীর রাতে তিনি নিকটবর্তী গুয়াকিল থেকে ফিরছিলেন। এ সময় দু'জন বন্দুকধারী একটি পুলিশের গাড়ি থেকে বেরিয়ে এসে তার সাঁজোয়া ভ্যানে গুলি চালায়।

ওই পোস্টে তিনি বলেন, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তারা গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। গাড়ির ভেতরে কে আছে তা তারা জানতেও চায়নি। তার স্ত্রীও তার সাথে ভ্যানে ছিলেন বলেও পোস্টে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: পাকিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ১৩

ইকুয়েডরে রোববার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের প্রাক্কালে শীর্ষ একজন প্রার্থীকে হত্যা করা হয়। নির্বাচনী প্রচারণায় দেশটির অরাজক পরিস্থিতি মোকাবেলাই প্রার্থীদের মূল অঙ্গীকার ছিল।


একাত্তর/জো

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নগরীর মেয়র জোহরান মামদানির সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। মেয়রের সরকারি বাসভবন...
বলিউডের ব্লকবাস্টার ক্রাইম-থ্রিলার সিনেমা 'দৃশ্যম' দেখে অনুপ্রাণিত হয়ে স্বামীকে জঘন্য কায়দায় হত্যার নীল নকশা এঁকেছিলেন স্ত্রী! স্বামীকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা, ক্রিকেট ব্যাট দিয়ে...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর