বাহরাইনের কারাগারে বন্দিদের অনশন ধর্মঘট

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৮:৫১ পিএম

বাহরাইনে কারাগারের বাইরে দৈনিক এক ঘণ্টা সময় দেয়াসহ বিভিন্ন দাবিতে অনশনে নেমেছে অন্তত ৫০০ বন্দি।

এটিকে দেশটির ইতিহাসে বন্দিদের বড় ধরনের অনশন বলা হচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, গত ৭ আগস্ট থেকে বন্দিরা খাবার নিচ্ছেন না। আন্দোলনে যোগ দেওয়া বন্দির সংখ্যা আরও বেড়েছে।  এতে পরিস্থিতি গুরুতর আকার নিয়েছে।

বাহরাইনের নিষিদ্ধ বিরোধী দল আল-ওয়াকফা এক বিবৃতিতে জানিয়েছে, কারাকক্ষের বাইরে সময় বাড়ানো, পরিবারের সঙ্গে দেখা করার ওপর বিধিনিষেধ প্রত্যাহার, শিক্ষা, সঠিক চিকিৎসাসহ বেশকিছু দাবিতে ধর্মঘট শুরু করেন বন্দিরা।

বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির (বার্ড) সাইয়েদ আলওয়াদাই এবং জাউ কারাগারের একজন সাবেক বন্দি জানান, এটি সম্ভবত বাহরাইন কারাগারে ঘটে যাওয়া সবচেয়ে বড় ধর্মঘটগুলোর একটি।

তাদের দাবি মেনে নেওয়ার বিষয়টি প্রত্যাখান করে আসছিল বাহরাইন কর্তৃপক্ষ। নতুন করে আন্দোলনের বিষয়ে তাদের কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

আরও পড়ুন: নাইজারে তিন বছরের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব জান্তার

তবে বন্দিদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে সরকার। তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। উপসাগরীয় ছোট দ্বীপ রাষ্ট্রটিতে প্রায় এক হাজার ২০০ বিরোধী রাজনীতিক কারাগারে বন্দি রয়েছেন।


একাত্তর/জো

ওসামা বিন লাদেনকে খোঁজা থেকে শুরু করে আল-কায়েদা ও আইএস জঙ্গি গোষ্ঠীগুলোর ভয়াবহ সব নাশকতামূলক পরিকল্পনা নস্যাৎ, প্রতিটি মিশনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে নিজের জীবন বাজি রেখেছিলেন তিনি।...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
দীর্ঘ ৯ মাসের বিরতির পর অবশেষে স্ত্রী বুশরা বিবি ও বোন নোরিন নিয়াজির সাথে দেখার সুযোগ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।
তিন মাস পেরিয়ে মার্কিন-ইরান রক্তক্ষয়ী সংঘাত যখন আগামী সপ্তাহে শততম দিনে পদার্পণ করতে যাচ্ছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে শুরু হয়েছে এক প্রলয়ঙ্কারী ড্রোন ও মিসাইল যুদ্ধ। শনিবারের এই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর