মার্কিন নাগরিকদের বেলারুশ ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১২:৫৬ পিএম

বেলারুশে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে সে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে দেশটি ভ্রমণে জারি করা সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়েছে।

সীমান্তবর্তী দেশ লিথুয়ানিয়া, লাটভিয়া এবং পোল্যান্ড বেলারুশ ভূখণ্ডে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার যোদ্ধাদের উপস্থিতিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করার পর যুক্তরাষ্ট্র ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে। খবর ওয়াশিংটন পোস্টের।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বেলারুশে অবস্থানরত মার্কিনিদের অবিলম্বে দেশটি ত্যাগ করতে বলা হয়েছে। দেশটিকে সর্বোচ্চ সতর্কতা লেভেল-৪ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, বেলারুশে রাশিয়ার সামরিক বাহিনীর অবস্থান, স্থানীয় আইনের যথেচ্ছ প্রয়োগ, সম্ভাব্য গণবিক্ষোভ, আটকের ঝুঁকি ও নাগরিকদের সহযোগিতায় দূতাবাসের সীমিত সুযোগের কারণে দেশটি ভ্রমণ করা যাবে না।

বেলারুশের দীর্ঘদিনের নেতা আলেক্সান্দার লুকাশেঙ্কো ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন গুরুত্বপূর্ণ সহযোগিতাকারী। মানবাধিকার লঙ্ঘন ও বেলারুশের জনগণের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়নের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞায় রয়েছেন তিনি।

আরও পড়ুন: থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন

গত সপ্তাহে লিথুয়ানিয়া বেলারুশের সঙ্গে ছয়টি সীমান্ত ক্রসিংয়ের মধ্যে দুটি বন্ধ করে দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের খোলা সীমান্ত ক্রসিং দিয়ে ভ্রমণ করার আহ্বান জানিয়েছিল। পোলিশ, লিথুয়ানিয়ান ও লাটভিয়ান সরকার বলেছে, বেলারুশের সঙ্গে থাকা সীমান্ত ক্রসিং আরও বন্ধ করা হতে পারে।


একাত্তর/জো

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর