মিজোরামে নির্মাণাধীন রেলসেতু ধসে ১৭ শ্রমিক নিহত

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৩:০২ পিএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে একটি নির্মাণাধীন রেলওয়ে সেতু ধসে অন্তত ১৭ শ্রমিক নিহত ও অনেকে নিখোঁজ হয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত সেতুটি ভেঙে খাদে পরে যাওয়ায় গিরিখাতে অনেকে আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ এ দুর্ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সেখানে ৩৫ থেকে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। নিহতদের সবাই নির্মাণ শ্রমিক।

মিজোরাম মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এক টুইটে জানিয়েছেন, আইজল থেকে ২১ কিলোমিটার দূরের এ দুর্ঘটনায় অনেক শ্রমিক মারা গেছেন। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। আমি খুবই মর্মাহত ও শোকাহত। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা। খবর পেয়েই উদ্ধারকাজে যারা ছুটে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

মিজোরাম পুলিশ জানায়, ৩৫ থেকে ৪০ জন কর্মী কাজ করছিলেন তখনই ভেঙে পড়ে নির্মাণাধীন সেতুটি।

আরও পড়ুন: মেক্সিকোতে বাস-ট্রেইলার সংঘর্ষে ১৬ জন নিহত

এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়ে নিহতদের প্রত্যেক পরিবারকে দুই লাখ করে রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইভাবে আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।


একাত্তর/এসজে

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর