বোমার বিস্ফোরণ ঘটাতে গিয়ে লস অ্যাঞ্জেলাসে অঘটন

আপডেট : ০১ জুলাই ২০২১, ০৯:৪৫ পিএম

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলাসে কয়েক হাজার অবৈধ আতশবাজির সঙ্গে উদ্ধার করা দূর-নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটানোর সময় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। 

বুধবার (৩০ জুন) রাতে লস অ্যাঞ্জেলাসের দক্ষিণের একটি শহরে এই ঘটনা ঘটে।

স্থানীয় এক টিভি চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের সময় বোমা নিষ্ক্রিয়কারি ট্রাকের উপরের অংশ উড়ে যায় এবং আকাশে বিশাল এক অগ্নিপিণ্ড ছড়িয়ে পরে।

লস অ্যাঞ্জেলাস পুলিশ বিভাগের প্রধান মাইকেল মুর এক সংবাদ সম্মেলনে জানান, বিস্ফোরণের ঘটনায় বোমা নিষ্ক্রিয়কারি দলের ১০ কর্মকর্তা এবং সাতজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। তবে কারো অবস্থাই আশঙ্কাজনক নয় বলেও নিশ্চিত করেন তিনি।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ঠিক কি কারণে ট্রাকটিতে এমন ধরনের ভয়াবহ ও বিপজ্জনক ঘটনা ঘটলো, সেটি সম্পর্কে এখনও কোন ধারণা পাওয়া যায়নি। কারণ, বোমাকে নিষ্ক্রিয় করার মতো সব ধরনের সুবিধাই ট্রাকটিতে ছিলো। এমনকি নিয়ম মেনেই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

মুর জানান, টেলিফোনে জানতে পেরে তারা একটি আবাসিক ভবনের নিচ থেকে পাঁচ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি উদ্ধার করেন। এ সময় তারা সেখানে সোদার ক্যান দিয়ে তৈরি ফিউজ লাগানো কিছু বিস্ফোরকও উদ্ধার করেন।

আরও পড়ুন: চীনা কমিউনিস্ট পার্টির শতবার্ষিকী পালন

এই ঘটনায় আর্তুরো সিজাস নামে ২৭ বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ বিস্ফোরক ও ধ্বংসাত্মক বস্তু রাখার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা জানতে পেরেছেন অন্য আরেকটি রাজ্য থেকে এসব আতশবাজি নিয়ে আসা হয়েছে এবং প্রতিবেশীদের কাছে বিক্রি করার পরিকল্পনা ছিলো। ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে ব্যবহার করা উদ্দেশ্যেই এসব আতশবাজি সংগ্রহ করা হয়।

গেল বছরও ৪ জুলাই উদযাপনের আগে চার টনের বেশি অবৈধ আতশবাজি উদ্ধার করেছিলো লস অ্যাঞ্জেলাসের পুলিশ।


একাত্তর/আরএ

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর