আফ্রিকার দেশ লিবিয়ায় ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত নিশ্চিতভাবে তিন হাজার মানুষের প্রাণহানির খবর মিলেছে। নিখোঁজ রয়েছে আরও ১০ হাজার মানুষ। এছাড়া এ ঘটনায় বাস্তুচ্যুত হয়েছে ২০ হাজার। আল জাজিরা খবর।
মঙ্গলবার বেনগাজিতে স্বাস্থ্যমন্ত্রী ওসমান আবদুলজালিল বলেছেন, এই অঞ্চলের পরিস্থিতি বিপর্যয়কর। অনেক জায়গায় এখনো মরদেহ পড়ে রয়েছে। হাসপাতালগুলো মরদেহে ভরে গেছে। এমন অনেক জায়গা আছে যেখানে এখনো পৌঁছানো সম্ভব হয়নি।
দেরনার বাঁধ ভেঙে যাওয়ার কারণেই এই বিপর্যয় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার লিবিয়ার বেনগাজি, সুসে, আল বায়দা, আল মার্জ ও দেরনা শহরে আঘাত আনে ঘূর্ণিঝড়।
এদিকে তুরস্কের উদ্ধারকারী দল ও বিভিন্ন উপকরণ বহনকারী একটি প্লেন বন্যাকবলিত লিবিয়ায় পৌঁছেছে।
