নাগারনো-কারাবাখে বিস্ফোরণে নিহত ২০, আহত তিন শতাধিক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৬ পিএম

আজারবাইজানের নাগর্নো-কারাবাখ অঞ্চলে একটি জ্বালানি ডিপোতে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত এবং তিন শতাধিক লোক আহত হয়েছে। 

মঙ্গলবার আর্মেনীয় কর্তৃপক্ষের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কারবাখের প্রধান শহর স্টেপানাকার্টের কাছে সোমবার সন্ধ্যায় এ হতাহতের ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে এ বিস্ফোরণ হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

স্থানীয় কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, ঘটনাস্থল থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন আরও সাতজন।  

এরইমধ্যে তিন শতাধিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

মানবাধিকার ন্যায়পাল গেঘাম স্টেপানিয়ান সামাজিক মাধ্যমে জানান, আহতদের অধিকাংশের অবস্থা গুরুতর বা অত্যন্ত গুরুতর। তাদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।  

এদিকে হাসপাতাল থেকে রোগীদের অন্যত্র সরিয়ে নিতে হেলিকপ্টার পাঠাচ্ছে আর্মেনিয়া। চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে আজারবাইজানও।

দক্ষিণ ককেশাসের পার্বত্য অঞ্চল নাগর্নো-কারাবাখ আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু তিন দশক ধরে অঞ্চলটি জাতিগত আর্মেনিয়ানদের দ্বারা নিয়ন্ত্রিত। 

গত সপ্তাহে বিতর্কিত অঞ্চলটি আজারবাইজানের দখলে যাওয়ার পর থেকে হাজার হাজার জাতিগত আর্মেনিয়ানরা ওই এলাকা ছাড়তে শুরু করেছে।

আর্মেনিয়া সরকারের দাবি, এরইমধ্যে ১৩ হাজার ৩৫০ জন শরণার্থী ওই অঞ্চল ছেড়ে আর্মেনিয়ায় প্রবেশ করেছে।

সবশেষ গেলো সপ্তাহে আজারবাইজানের সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ২০০ জাতিগত আর্মেনিয়ান এবং কয়েক ডজন আজারবাইজানীয় সেনার পাশাপাশি পাঁচ রাশিয়ান শান্তিরক্ষী নিহত হয়েছে।

আরবিএস  
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কুমামোতো অঞ্চলের একটি শপিং মলে রহস্যজনক বিস্ফোরণ এবং ধসে পড়া...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর