উজবেকিস্তানের রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:১২ পিএম

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বিমানবন্দরের কাছে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে আগুন ছড়িয়ে পড়ায় অনেক মানুষ আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

বুধবার দিবাগত রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিমানবন্দরের কাছে শুল্ক বিভাগের একটি গুদামে এ বিস্ফোরণ ঘটে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও ফুটেজে আগুনের কুন্ডলী এবং ধোঁয়া রাতের আকাশে উঠতে দেখা যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই গুদামে রাতে আগুন ধরার খবর পাওয়া যায়। এতে অনেক মানুষ দগ্ধ হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেলিগ্রাম বার্তায় মন্ত্রণালয় জানায়, দগ্ধদের সকলেই শঙ্কামুক্ত। চিকিৎসকরা তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। এছাড়া দুর্ঘটনাস্থল এবং পার্শ্ববর্তী অ্যাপার্টমেন্টে আগুনে দগ্ধ ব্যক্তিদেরও জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

একাত্তর/এআর
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলার জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল...
পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনীর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসান (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খান।
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই জনকে শনাক্ত করা হয়েছে যারা পূর্বে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হয়েছিলো।
ডেনমার্কের আকাশসীমায় অজ্ঞাত ড্রোন শনাক্ত হওয়ায় স্থানীয় সময় সোমবার (২০ সেপ্টেম্বর) কোপেনহেগেন বিমানবন্দর অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে প্রায় ১৫টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর