ওকিনাওয়ার দিকে অগ্রসর হতে পারে ‘কোইনু’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২২ পিএম

ফিলিপাইনের পূর্বদিকের সাগরে সৃষ্টি হয়েছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় কোইনু। ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে দক্ষিণ-পশ্চিম জাপানের ওকিনাওয়া জেলায় দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া কর্মকর্তারা। 

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, শনিবার ভোর ৩টায় একটি নিম্নচাপ জোরালো হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। খবর এনএইচকে'র।   

বর্তমানে কোইনুর কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬৪ দশমিক ৮ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঝড়টির কেন্দ্র থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এবং ২২০ কিলোমিটার উত্তর-পূর্বদিকের মধ্যে ঘণ্টায় ৫৪ কিলোমিটারের চেয়ে বেশি বেগে বাতাস বয়ে যাচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করে পশ্চিম থেকে উত্তর দিকে এর গতিপথ পরিবর্তন করে নিতে পারে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ওকিনাওয়া জেলায় প্রবল বাতাস বয়ে যেতে পারে।

এরইমধ্যে ওকিনাওয়ার বাসিন্দাদের জলোচ্ছ্বাসের বিষয়ে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

তবে কোইনু ওকিনাওয়া জেলায় আঘাত হানলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে তা জানা যায়নি। জেলা থেকে এখনও কাউকে অন্যত্র সরিয়ে নেয়া হয়নি। ​ 

আরবিএস  
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর