টানা বৃষ্টিতে শুধু ঢাকা নয়, নিউইয়র্ক শহরও ডুবে

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৬:২৯ পিএম

একটানা বৃষ্টিতে শুধু রাজধানী ঢাকা ডুবে না, দাদাগিরি দেখানো যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্কও ডুবে যায়। শুক্রবার ভারী বর্ষণে নিউ ইয়র্ক শহরের  অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর রাতে ২৩ মিলিমিটার বৃষ্টিতে রাজধানী ঢাকার বহু এলাকা পানিতে ডুবে যায়। এতে রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়। সামাজিক মাধ্যমে অনেকে বলেন এই হলো উন্নয়নের চিত্র। অথচ অতিরিক্ত বৃষ্টি হলে শুধু ঢাকাই নয়, বহু দেশের রাজধানীসহ বহু শহরই ডুবে যায়। 

বৃহস্পতিবার রাত থেকে যুক্তরাষ্ট্রের নিউ য়র্ক শহরে টানা বৃষ্টি হচ্ছে। এতেই শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। এ কারণে লাগার্দিয়া বিমানবন্দরের অন্তত একটি টার্মিনাল শুক্রবার বন্ধ রাখা হয়েছে। খবর বিবিসির। 

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোচুল জানান, অনেক জায়গায় পাঁচ ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও সাত ইঞ্চির বেশিও বৃষ্টি হয়েছে। এতে বিপদ বেড়েছে। তিনি জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকতে ও ডুবে যাওয়া সড়কে ভ্রমণ না করতে আহ্বান জানিয়েছেন।

এ পর্যন্ত বন্যায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নগর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত বেসমেন্টে আটকে পড়া বাসিন্দাদের অন্তত ছয়জনকে উদ্ধার করা হয়েছে।

একাত্তর/এসি
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
নিউইয়র্কের নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাঈদ এবং সিটি কাউন্সিলর পদে শাহানা হানিফ বিজয়ী হয়েছেন। 
নিউইয়র্ক সিটিতে ইতিহাস গড়ে ১১১তম মেয়র হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র। ৩৪ বছর বয়সী মামদানি প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে প্রাক্তন গভর্নর...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর