জিম্বাবুয়েতে উড়ান বিধ্বস্ত হয়ে ছেলেসহ ভারতীয় ধনকুবের নিহত

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৪:২২ পিএম

জিম্বাবুয়েতে ব্যক্তিগত উড়ান বিধ্বস্ত হয়ে ভারতীয় ধনকুবের হরপাল রনধাওয়া ও তার ছেলে আমেরসহ ছয় আরোহী নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, গেলো ২৯ সেপ্টেম্বর জিম্বাবুয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি হীরার খনির কাছে উড়ানটি বিধ্বস্ত হয়। এতে উড়ানে থাকা ছয় আরোহীর সবাই নিহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত উড়ানে হরপাল রনধাওয়া এবং তার ২৯ বছর বয়সী ছেলে আমেরসহ মোট ছয়জন আরোহী ছিলেন। জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুরওয়া হীরার খনিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। খনিটির আংশিক মালিকানা ছিল হরপালের।

প্রথামিকভাবে জানা গেছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে উড়ানটি বিধ্বস্ত হয়েছে।

হারপাল রনধাওয়ার খনি কোম্পানি রিওজিম সোনা এবং কয়লা উৎপাদনের পাশাপাশি নিকেল এবং তামা পরিশোধন করে। এ সংক্রান্ত কাজেই জিম্বাবুয়েতে গিয়েছিলেন তিনি। 

রনধাওয়ার বন্ধু ও চলচ্চিত্র পরিচালক হোপওয়েল চিনোনো, তার মৃত্যুতে শোক প্রকাশ করে এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, হারপাল রনধাওয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত, যিনি একটি উড়ান দুর্ঘটনায় মারা গেছেন। 

জিম্বাবুয়ের স্থানীয় কর্তৃপক্ষ উড়ান দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।

আরবিএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর