ভারতের এক হাসপাতালে ৪৮ ঘন্টায় ৩১ মৃত্যু

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৯:৫১ পিএম

ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ১৬ নবজাতকসহ ৩১ জনের মৃত্যু হয়েছে। ওষুধ এবং কর্মী সংকটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানায় হাপাতাল কর্তৃপক্ষ।

রাজ্যের নান্দেদ শঙ্কারাও চাভান সরকারি হাসপাতালের ডিন জানান, রোববার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১২ জন প্রাপ্তবয়স্ক। তারা বিভিন্ন রোগে ভুগছিলেন।

সোমবার রাতেই আবার সাত জনের মৃত্যু হয়। যাদের মধ্যে চার জন নবজাতক। এই নিয়ে গত ৪৮ ঘণ্টায় নান্দেড়ের এই সরকারি হাসপাতালে মৃত্যু হল ৩১ জনের। যাদের মধ্যে বেশিরভাগই শিশু।

তবে এদের মধ্যে বেশিরভাগই ছিল সাপে কাটা রোগী। তিনি আরো জানান, অনেক কর্মীকে বদলি করার পর থেকে জটিলতা শুরু হয়, হাসপাতালে কর্মী সংকট থাকায় ঠিকভাবে চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে না।

তবে ওষুধ এবং তহবিলের ঘাটতি রয়েছে বলে ডিন যে দাবি করেছেন, তা হাসপাতাল কর্তৃপক্ষ অস্বীকার করেছে। কী ভাবে এত মৃত্যু হল তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, ওষুধ এবং তহবিলে অর্থের কোনও কমতি নেই। হাসপাতালে সব রকম জরুরি ওষুধ পাওয়া যাচ্ছে। তাছাড়া হাসপাতালের তহবিলে ১২ কোটি টাকাও রয়েছে।

পূর্ণবয়স্ক যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে পাঁচ জন মহিলা এবং সাত জন পুরুষ। তাঁদের মধ্যে চার জনের হার্টের অসুখ ছিলো আর একজন বিষ খেয়েছিলেন।

এছাড়া একজন গ্যাসট্রিকে ভুগছিলেন, দু’জনের কিডনির সমস্যা ছিল আর তিন জন দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হয়েছিলেন।  এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।

এআর
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর