সিকিমে আটকে আছেন ৩ হাজারের বেশি পর্যটক

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৯:০০ এএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে মেঘভাঙা বৃষ্টি ও বাঁধ ভেঙে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। সেনাবাহিনীর ২৩ সদস্যসহ মোট নিখোঁজ ৮২ জন। এছাড়া তিন হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন সেখানে। 

স্থানীয় সময় বুধবার সকালে লোনাক হ্রদ উপচেপড়ায় ওই অঞ্চলে বিপর্যয়কর বন্যার সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভি। 

পানির স্রোতের তাণ্ডবে আশপাশের এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। পূজার আগে সিকিম ঘুরতে যাওয়া বহু পর্যটক আটকা পড়েছেন। এই সংখ্যা তিন হাজারের বেশি হতে পারে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১৪টি সেতু ভেঙে গেছে। জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে বন্ধ রয়েছে ফেরার পথও। রাজ্য প্রশাসনের তরফে সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় ওই রাজ্যে মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত ৪০ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অন্যান্য বছরের একই সময়ের স্বাভাবিক (৮ দশমিক ৬ মিলিমিটার) বৃষ্টিপাতের হারের তুলনায় প্রায় পাঁচগুণ বেশি। আবহাওয়া বিশেষজ্ঞদের কথায়, খুব কম সময়ের মধ্যে এবং অতি স্বল্প এলাকার ওপর বিপুল পরিমাণে বৃষ্টি হওয়াকে মেঘভাঙা বৃষ্টি বলা হয়। বজ্রপাত ও শিলা এই বৃষ্টির সঙ্গী হয়। 

রাজ্যের মুখ্যসচিব ভি বি পাঠক জানিয়েছেন, এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থান থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বন্যায় আরও কমপক্ষে ৮২ জন নিখোঁজ আছেন। এ ছাড়া আহত হয়েছেন ২২ জন; তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এআর
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৪৪ জন। রোববার দুর্যোগের পর পঞ্চম দিনে এসেও থামেনি উদ্ধার অভিযান, মিলছে মরদেহ।
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। তাদের মধ্যে অন্তত ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারী রয়েছেন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর