সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের ইয়ন ফসে

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৫:৪৮ পিএম

সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন নরওয়ের লেখক ইয়ন ফসে। বৃহস্পতিবার এবারের সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি।

ফসের নিজস্ব শৈলীতে রচিত উপন্যাসকে বলা হয় ‘ফস মিনিমালিজম’। নোবেল কমিটির ঘোষণায় বলা হয়েছে, তার উদ্ভাবনী নাটক ও গদ্যের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়েছে। তার কাজ অব্যক্তকে ভাষা দিয়েছে।

১৯৫৯ সালে জন্মগ্রহণকারী ইয়ন ফসে সমসাময়িক বিশ্বের সবচেয়ে মেধাবী শত ব্যক্তির একজন বলে চিহ্নিত। নরওয়ের এই কথাসাহিত্যিক নাট্যকার হিসাবে সমধিক পরিচিত। তার ‘এ নিউ নেইম’ এবং ‘সেপ্টোলজি’ অবশ্য পাঠ্য।

গত সোমবার থেকে এই বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে চিকিৎসা, পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল বিজয়ীদের নাম।

বুধবার ঘোষণা করা হয় রসায়নে নোবেলজয়ীদের নাম। রসায়নে নোবেল বিজয়ী তিনজন হলেন, মুঙ্গি জি. বাভেন্দি, লুই ই. ব্রুস ও অ্যালেক্সেই আই. আকিমভ। ফান্ডামেন্টাল ন্যানো টেকনোলজির উদ্ভাবনের জন্য তাদেরকে নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।

এর আগে, মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও সুইডেনের তিন বিজ্ঞানী। ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদেরকে এই পুরস্কার দিয়েছে নোবেল কমিটি।

পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ী তিন বিজ্ঞানী হলেন পিয়েরে অ্যাগোস্টিনি (যুক্তরাষ্ট্র), ফেরেঙ্ক ক্রাউস (জার্মানি) এবং অ্যান ল'হুইলিয়ার (সুইডেন)।

সোমবার ঘোষণা করা হয় চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম। এবারে নোবেল পুরস্কার পেয়েছেন কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান। করোনার টিকা তৈরিতে অবদানের জন্য হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী যৌথভাবে এবারের চিকিৎসাবিজ্ঞানের নোবেল জিতে নিয়েছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা।

এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন থেকে বাড়িয়ে ১১ মিলিয়ন ক্রোনা করা হয়েছে। একই ক্যাটাগরিতে একাধিক নোবেলজয়ী থাকলে অর্থমূল্য সমান ভাগে ভাগ করে দেয়া হবে।

পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সবসময় গোপন রাখে নোবেল কমিটি। প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।

আগামীকাল শুক্রবার জানা যাবে শান্তিতে নোবেল বিজয়ীর নাম। আগামী ৯ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে শেষ হবে এই বছরের নোবেল পুরস্কার।

 

একাত্তর/জো
সাহিত্য ও দর্শনের বিশাল অনুরাগী ছিলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর ব্যক্তিগত পাঠাগারের তথ্য সামনে আসতেই বেরিয়ে এসেছে এনিয়ে চমকপ্রদ সব তথ্য। দেশটির মেহর নিউজের এক...
মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই অক্সাইড ধারণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ বা রাসায়নিক বিক্রিয়াক ত্বরান্বিত করা- এমন অণুগঠিত একটি কাঠামো ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উন্নয়ন করে রসায়ন...
পদার্থবিজ্ঞানে ২০২৫ সালের নোবেল বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, যৌথভাবে বিজয়ী এই তিন বিজ্ঞানী হলেন ব্রিটিশ নাগরিক জন ক্লার্ক, ফরাসি নাগরিক মিশেল দেভোরে এবং আমেরিকান...
চিকিৎসাবিদ্যায় অনবদ্য অবদান রাখায় চলতি বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন চিকিৎসাবিজ্ঞানী। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সংক্রান্ত তাদের যুগান্তকারী আবিষ্কারের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর