তোশাখানা মামলার রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে ইমরান

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৬:০২ পিএম

তোশাখানা দুর্নীতির মামলার রায় চ্যালেঞ্জ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। 

পাকিস্তানভিত্তিক ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টে ইমরানের আইনজীবীরা রায় চ্যালেঞ্জ করে এ আবেদন করেন।

এর আগে গত ৫ আগস্ট তোশাখানার মালামাল নিয়ে দুর্নীতির অভিযোগে ইসলামাবাদের একটি আদালত ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেন। তবে ২৮ আগস্ট ইসলামাবাদ হাইকোর্ট ওই দণ্ড স্থগিত করেন। 

এবার ওই মামলার কার্যক্রম পুরোপুরি স্থগিত চেয়ে ইসলামাবদ হাইকোর্টে আবেদন করেছেন ইমরানের আইনজীবীরা।

ইমরানের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাষ্ট্রীয় কোষাগার তোশাখানার মালামাল অবৈধভাবে আত্মসাৎ করেছেন এবং রাষ্ট্রীয় উপহারের বিবরণ গোপন করেছেন। 

যদিও গত বছর ক্ষমতা থেকে পদচ্যুত হওয়ার পর ইমরান অভিযোগ করেন, এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে। তিনি নির্দোষ। 

আরবিএস  
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর