ইসরাইলের আরও সেনা আটক, নেয়া হয়েছে গাজায়

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০২:২১ পিএম

চলমান সংঘর্ষের মধ্যেই ইসরাইলি সেনাবাহিনীর নতুন একটি দলকে আটক করেছে হামাস যোদ্ধারা। আটক সেনাদের এরইমধ্যে গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেসটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার গভীর রাতে এক অডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড। 

অডিও বার্তায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা বলেন, আল-কাসাম যোদ্ধারা তাদের হামলায় সফল হয়েছে। শত্রু সেনাদের একটি নতুন দলকে বন্দি করে গাজা উপত্যকায় স্থানান্তর করা হয়েছে।

তবে ইসরাইলি সেনাদের ওই দলে কতজন সদস্য ছিলেন তা জানায়নি আল-কাসাম। 

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড। ইমেজ- প্রেসটিভি।

আবু উবাইদা জানান, আল-কাসাম যোদ্ধারা রোববার ইসরাইলের দখলকৃত অঞ্চলের দক্ষিণে অবস্থিত মাভকিইম এলাকায় পৌঁছাতে সক্ষম হয়েছিল। সেখানে ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় হামাস। এসময় ইসরাইলের বহু সেনা নিহত ও আহত হয়েছে।

ফিলিস্তিনি যোদ্ধারা এখনও গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে জানিয়ে মুখপাত্র বলেন, এসব এলাকার মধ্যে রয়েছে ওফাকিম, সেডেরট, ইয়াদ মোর্দেচাই, কেফার আজ্জা, বেইরি, ইয়াতিদ এবং কিসুফিম।

এদিকে শনিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, হামাস যোদ্ধারা ডজনের বেশি ইসরাইলিকে বন্দি করতে সক্ষম হয়নি।

তবে তেল আবিবের একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে, প্রায় শতাধিক ইসরাইলিকে বন্দি করেছে হামাস।  
 
এর আগে শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস হঠাৎ করেই ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালায়। হামাসের এ নজিরবিহীন হামলায় অন্তত ৭০০ জন ইসরাইলি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলি বাহিনীর পাল্টা বিমান হামলায় নিহত হয়েছেন ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি। এসব হামলায় এরইমধ্যে আহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। 

হামাসের হাতে বন্দি দুই ইসরাইলি নাগরিক। ইমেজ- বিবিসি।

শনিবার হামলার পরপরই ইসরাইলের গণমাধ্যমগুলো জানিয়েছিল, ৫০ জনেরও বেশি ইসরাইলিকে বন্দি করেছে হামাস। এ সংখ্যা কয়েকশ' হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস বলেন, ধারণা করা হচ্ছে, এরইমধ্যে বন্দিদের অনেকেই মারা গেছেন। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, ইসরাইলি বন্দিদের গাড়িতে করে গাজা উপত্যকায় নিয়ে যাচ্ছে হামাস যোদ্ধারা। 

তাদের মুক্তির বিষয়ে তেল আবিব কী সিদ্ধান্ত নিয়েছে তা এখনও জানা যায়নি। 

তবে হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আল-আরোরি আল জাজিরাকে এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরাইলি বন্দিদের বিনিময়ে সমস্ত ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করা হবে। 

আরবিএস  
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর