এবছর পৃথিবীর তাপমাত্রা সব রেকর্ড ভেঙেছে: জাতিসংঘ মহাসচিব

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১০:৩৯ এএম

২০২৩ সালে পৃথিবীর তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শুক্রবার  আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস উপলক্ষে এক বার্তায় তিনি একথা জানান।

অ্যান্তোনিও গুতেরেস বলেন, ২০২৩ সালে পৃথিবীর তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে। এ বছর বিশ্বে রেকর্ড পরিমাণ খরা, অগ্নিকাণ্ড এবং বন্যার ঘটনা ঘটেছে। এসব দুর্যোগের ফলে সৃষ্ট পরিস্থিতি আরও জটিল হচ্ছে দারিদ্র্য ও অসমতার কারণে।

তিন বলেন, দরিদ্র আর প্রান্তিক মানুষদের অনেকের বসবাস বন্যা ও খরাপ্রবণ এলাকায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ক্ষয়ক্ষতি হয়, তা এড়াতে এবং এসব ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতিও রয়েছে তাদের। ফলে তারা নির্বিচারে আক্রান্ত হয় এবং আরও দরিদ্র হওয়ার ঝুঁকিতে থাকে।

তিনি আরও বলেন, প্যারিস চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য ও দুর্যোগের চক্র ভাঙা, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়ে যাওয়া এবং দুর্যোগ ঝুঁকি প্রশমনে সেন্দাই ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন করতে সব দেশেরই এগিয়ে আসা উচিত। এবারের এ আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবসে আসুন আমরা পুনরুদ্ধার ও অভিঘাত সহনশীল এবং সর্বত্র সবার জন্য নিরাপদ ও ন্যায্য ভবিষ্যৎ গঠনে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি।

প্রসঙ্গত, এবারের আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবসের প্রতিপাদ্য হলো- স্থিতিশীল ভবিষ্যতের জন্য অসমতার বিরুদ্ধে লড়াই।

একাত্তর/এআর
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্রের ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
ইরানে তিন স্থানে বড়সড় হামলার পরিকল্পনা নিয়ে মহা আয়োজন করে প্রতিপক্ষের প্রতিরোধের মুখে লেজ গুটিয়ে পালিয়ে যাবার পর সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে ২০ অক্টোবর রাতেই কঠিন প্রতিশোধ নেবে তেহরান।
মিয়ানমারের মিনবিয়া শহরসহ বেশ কিছু এলাকায় সামরিক বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার এ কথা জানিয়েছেন জাতিসংঘের এক মুখপাত্র।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উত্তর কোরিয়ার কক্ষপথে একটি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার তিনি এই কথা জানান, খবর এএফপির।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর