উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণে কঠোর নিন্দা জাতিসংঘের

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৩:১৫ পিএম

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উত্তর কোরিয়ার কক্ষপথে একটি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার তিনি এই কথা জানান, খবর এএফপির।

মহাসচিবের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেন, ‘মহাসচিব ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে আরেকটি সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের তীব্র নিন্দা জানিয়েছেন।’

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘কেসিএনএ’ পরিবেশিত খবরে বলা হয়, এই স্যাটেলাইট বহনকারী একটি রকেট মঙ্গলবার দেশটির উত্তর ফিয়ংগান প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয় এবং নিখুঁতভাবে গোয়েন্দা স্যাটেলাইট ‘মালিগিয়ং-১’ কে কক্ষপথে স্থাপন করে।’

ফারহান হক বলেন, ‘ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে উত্তর কোরিয়ার যেকোন উৎক্ষেপণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের একেবারে পরিপন্থী।’

এআর
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর