অন্ধ্র প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩, আহত ৫০

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১১:৩১ এএম

ভারতের অন্ধ্র প্রদেশে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫০ জন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে অন্ধ্র প্রদেশের কান্তকাপল্লেতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনে ধাক্কা দেয় পলাশা নামের অপর একটি এক্সপ্রেস ট্রেন, এর ফলেই হতাহতের এ ঘটনা ঘটে। 

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দাঁড়িয়ে থাকা ট্রেনটি বিশাখাপত্তম থেকে রায়গড় যাচ্ছিল। ওপরের ক্যাবলের ব্রেকের ত্রুটির কারণে ট্রেনটি দাঁড়িয়েছিল। ওই সময় অপরপ্রান্ত থেকে আসা পলাশা এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন দাঁড়ানো ট্রেনটিতে ধাক্কা দেয়। এতে তিনটি বগি লাইনচ্যুত হয়। 

ভারতের অন্ধ্র প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩। ইমেজ- এনডিটিভি।

রেলওয়ের কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন, ট্রেনের চালক সিগন্যাল খেয়াল না করায় এ দুর্ঘটনা ঘটেছে।  

দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ আহতদের উদ্ধারে কাজ শুরু করে। উদ্ধারকাজে অংশ নেয় স্থানীয়রাও। আহতদের অন্ধ্র প্রদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জাগান রেড্ডি ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দ্রুত সময়ে উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।

মাস কয়েক আগেই দেশটির বালেশ্বরে দু'টি ট্রেন ও একটি মালগাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছিল প্রায় ২৮০ জন।

আরবিএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর