কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী দুই সংগঠন স্থগিত

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম

ইসরাইল-হামাস যুদ্ধের প্রতিবাদের আয়োজন করা দুটি শিক্ষার্থী সংগঠনের কার্যক্রম স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নামী শিক্ষা প্রতিষ্ঠান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দুই সংগঠনের কিছু বক্তব্যকে ‘হুমকিমূলক’ এবং ‘ভীতিকর’ বলে উল্লেখ করেছে।

কলম্বিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস নিরাপত্তা সংক্রান্ত বিশেষ কমিটির চেয়ারম্যান জেরাল্ড রোসবার্গ শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন এবং ইহুদি ভয়েস ফর পিসের কার্যক্রম সেমিস্টার জুড়ে স্থগিত থাকবে। সংগঠন দুটি ক্যাম্পাসে কার্যক্রম চালাতে পারবে না।

বিবৃতিতে তিনি বলেন, এই দুটো সংগঠনের আয়োজিত কর্মসূচিগুলো বিশ্ববিদ্যালয়ের নীতি লঙ্ঘন করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংসঠন দুটো অনুমতি ছাড়াই সমাবেশের কর্মসূচি করেছে। না বলার পরও তারা কথা শুনেনি। সেখানে বিদ্বেষমূলক বক্তব্য রাখা হয়েছে।

দুই সংগঠনের কার্যক্রম স্থগিতের জেরে জেরে সমালোচনার মুখে পড়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমালোচকেরা বলছেন, ফিলিস্তিনে ইসরাইলি হামলার নিন্দা জানানোয় এ স্থগিতাদেশ। এর মধ্য দিয়ে মার্কিন ভূখণ্ডে ইসরাইলবিরোধী কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে।

কার্যক্রম স্থগিত করার প্রতিবাদে স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন ও জুয়িশ ভয়েস ফর পিস দুটি যৌথ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, স্থগিতাদেশ দিলেও স্বাধীনতা, মানবতা ও ফিলিস্তিনিদের মুক্তির পক্ষে সোচ্চার অবস্থান থেকে সরানো যাবে না। আমাদের কাজ আমাদের কণ্ঠের চেয়েও জোরালো হবে।

গেলো ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সে দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইল। দেশটির লাগাতার হামলায় এখন পর্যন্ত গাজায় ১১ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। যাঁদের বেশিরভাগই নারী ও শিশু।

 

এআর
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর