সরকার সমালোচকদের ‘তালিকা’ করছে যুক্তরাজ্য, চলছে নজরদারি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৫:১২ পিএম

ব্রিটিশ সরকারের সমালোচনা করে এমন ব্যক্তিদের সামাজিক মাধ্যমে নজরদারি চালাচ্ছে দেশটির ১৫টি সরকারি বিভাগ। সমালোচকদের রুখতে ‘তালিকা’ বা 'গোপন ফাইল' তৈরি করছে সুনাক সরকার। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য, সংস্কৃতি, মিডিয়া, খেলাধুলা, পরিবেশ, গ্রামীণ এবং খাদ্যবিষয়ক বিভাগসহ বেশ কয়েকটি সরকারি দপ্তরকে সরকারের নীতির বিরুদ্ধে কথা বলা নির্দিষ্ট বিশেষজ্ঞদের সামাজিক মাধ্যম পর্যবেক্ষণ করার নির্দেশ দেয়া হয়েছে। 'সরকার বা প্রধানমন্ত্রীর সমালোচনা' -এর মতো নির্দিষ্ট শব্দ ব্যবহার করে সেই ব্যক্তিদের উপর গুগল অনুসন্ধান করতেও বলা হয়েছে।

গেলো তিন থেকে পাঁচ বছরের মধ্যে বিভিন্ন সরকারি সম্মেলন বা অন্যান্য অনুষ্ঠানে যারা সরকারের সমালোচনা করে বক্তৃতা দিয়েছেন, এমন ব্যক্তিদের চিহ্নিত করে সরকারি সম্মেলনে তাদের বক্তৃতা দিতে বাধা দেয়ার বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে।

গেলো সেপ্টেম্বরে তিনজন প্রাথমিক ও শৈশব শিক্ষা বিশেষজ্ঞ জানতে পারেন যে, শিক্ষা বিভাগ তাদের সরকারি অনুদানপ্রাপ্ত অনুষ্ঠানে কথা বলার আমন্ত্রণ বাতিলের চেষ্টা করা হয়েছে। কারণ, তারা সরকারি নীতির সমালোচনা করেছে। পরে আরও অনেক শিক্ষা বিশেষজ্ঞ এবং স্কুল কর্মীরা জানিয়েছেন, সামাজিক মাধ্যমে তাদের সমালোচনামূলক পোস্টগুলো ফাইল আকারে সংগ্রহ করেছে সংশ্লিষ্ট বিভাগ।  

এটি এখন স্পষ্ট হয়ে উঠেছে যে, বিপুলসংখ্যক ব্যক্তির ওপর নজরদারি চালাচ্ছে ব্রিটিশ সরকার।  

আইনবিষয়ক সংস্থা লেই ডে'র অংশীদার টেসা গ্রেগরি, যিনি অন্তত দুইজন বিশেষজ্ঞের পক্ষে সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন, তিনি বলেছেন, এটি সম্ভবত বিপুল সংখ্যক ব্যক্তিকে প্রভাবিত করেছে, যাদের মধ্যে অনেকেই জানেন না যে তাদের বিরুদ্ধে গোপন ফাইল তৈরি করা হয়েছে। তাদের ওপর এই ধরনের কার্যক্রম অত্যন্ত বিপজ্জনক। 

এ বিষয়ে মন্ত্রিপরিষদ অফিসের একজন মুখপাত্র বলেছেন, ব্রিটিশ সরকার বাকস্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নির্দেশিকা পর্যালোচনা করছি এবং নিয়মের কোনো ভুল ব্যাখ্যা রোধ করতে সাময়িকভাবে এটি প্রত্যাহার করে নিয়েছি।

তবে গ্রেগরি বলছেন, এ পদক্ষেপ বেআইনি, তথ্য সুরক্ষা আইনের বিপরীতে চলছে এবং সম্ভাব্য সমতা এবং মানবাধিকার আইন লঙ্ঘন করছে।

আরবিএস  
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর