ডায়নার সেই গোলাপি ব্লাউজ নিলামে উঠছে

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:৪২ পিএম

প্রায় ২৫ বছর আগে প্যারিসের রাস্তায় ক্যামেরাতাড়িত হয়ে অকাল মৃত্যু মেনে নিতে হয়েছিলো জনগণের রাজকুমারী হিসাবে খ্যাত প্রিন্সেস ডায়নাকে। তিনি শুধু সাধারণ মানুষের কাছে প্রিয়ই ছিলেন, সেই সঙ্গে গোটা দুনিয়াতে নিজেকে পরিণত করেছিলেন ফ্যাশন আইকন হিসাবে।

তার হেয়ারস্টাইল থেকে শুরু করে পোশাক সব কিছুই অনুকরণ হতো হু হু করে। সেই জন্য প্রিন্সেস ডায়না যেখানেই যেতেন, থাকতেন লাইম লাইটে। এবার নিলামে উঠছে প্রিন্সেস অব ওয়েলস খ্যাত লেডি ডায়ানার গোলাপি ব্লাউজ। তাঁর ব্যবহৃত ওই ব্লাউজটি বিখ্যাত ব্যক্তিদের পোশাক নিলামের তালিকায় রাখা হয়েছে।

১৯৮১ সালে ডায়ানা তাঁর বিয়ের এক অনুষ্ঠানে ব্লাউজটি পরেছিলেন। তখন ওই ব্লাউজ পরা অবস্থায় ডায়ানার ছবি তুলেন রাজপরিবারের ফটোগ্রাফার লর্ড স্নোডন। গোলাপি ক্রেপ কাপড়ের ব্লাউজটি সামনের দিকে রফের মতো কলার এবং আলগা প্লিট বিশিষ্ট। ব্লাউজটির ডিজাইনার হলেন ডেভিড এবং এলিজাবেথ ইমানুয়েল।

ডায়ানার বিয়ের পোশাকও ডিজাইন করেছিলেন তারা। ব্লাউজটি ২০১৯ সালে ‘ডায়ানা: হার ফ্যাশন স্টোরি’ প্রদর্শনীর অংশ হিসেবে লন্ডনের কেনসিংটন প্যালেসে রাখা হয়। ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি বলছে, ডায়ানার ছবি দিয়ে ‘ভোগ’ সাময়িকীতে একটি প্রচ্ছদ করা হয়েছিলো, সেখানেও একই ব্লাউজ পরা ডায়নাকে ছিলেন।

হলিউড কিংবদন্তি হিসেবে পরিচিত জুলিয়ান এবং টার্নার ক্লাসিক মুভিজ (টিসিএম) আয়োজিত চারদিনের এই নিলামে ডায়ানার ব্যবহৃত সন্ধ্যাকালীন একটি পোশাকও বিক্রি হবে। রাজকীয় ওই পোশাকটির ফ্যাশন ডিজাইনার ছিলেন মরক্কোর বংশদ্ভূত জ্যাকস আজাগুরি।

এটি ১৯৮৫ সালের এপ্রিলে ইতালির ফ্লোরেন্সে ভ্রমণের সময় ডায়ানা পরেছিলেন। এটি হল একটি ব্যালেরিনা স্কার্ট। যার নিলাম মূল্য হতে পারে ১ লক্ষ থেকে ২ লক্ষ ডলার। ১৪ থেকে ১৭ ডিসেম্বর বেভারলি হিলসে এই নিলাম অনুষ্ঠিত হবে। আয়োজকদের ধারণা, তাদের ভিত্তিমূল্য থেকেই বেশি দামেই বিক্রি হবে পোশাকটি।

কেএসএইচ
২৬ বছর আগে প্যারিসের রাস্তায় পাপারাজ্জির তাড়া খেয়ে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়না। এবার প্রায় একই ধরণের পরিস্থিতিতে পড়েছেন তার ছোট ছেলে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর