আমেরিকায় মানবাধিকার রক্ষাই যখন প্রশ্নবিদ্ধ…

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম

সারা পৃথিবীতে স্বঘোষিত মানবতার ফেরিওয়ালা যুক্তরাষ্ট্র। কিন্তু পরিসংখ্যান বলছে, তাদের নিজেদের মানবাধিকার রক্ষাই প্রশ্নবিদ্ধ। দেশটিতে অস্ত্র ও পুলিশি সহিংসতা, জাতিগত বৈষম্য, যৌন নিপীড়ন এবং দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। 

অস্ত্র ব্যবসায়ীদের মন জয় করতে অস্ত্র নিয়ন্ত্রণ করছে না যুক্তরাষ্ট্র। ফলাফল, বেড়েছে বন্দুকবাজিতে মৃত্যু আর জখমের ঘটনা। তাদের গণমাধ্যমই বলছে, ২০২৩ সালে বন্দুক সহিংসতায় দেশটিতে প্রাণ দিয়েছেন ২৭৬ শিশুসহ ৪০ হাজার ১৬৭ জন মানুষ। 

হিসেব বলছে, প্রতিদিন গড়ে অন্তত ১১৮ জনের মৃত্যু হয় বন্দুক সহিংসতায়। এসব সহিংসতার বেশিরভাগই বেসামরিক, তবে চলতি বছর দেশটিতে পুলিশের চালানো বন্দুক হামলার ঘটনা এক হাজার ৩৪৪টি। 

এসব হামলার অন্যতম কারণ বর্ণবাদ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়াবসাইটের সবশেষ তথ্য বলছে, ২০২২ সালে বর্ণবাদী হামলার ঘটনা ১১ হাজার ২৮৮টি। এর শিকার হয়েছেন ১৩ হাজার ২৭৮ জন। এর মধ্যে জাতিগত সহিংসতা ৬ হাজার ৫৬৭টি আর ধর্মীয় কারণে হয়েছে ২ হাজার ৪২টি। 

বেআইনীভাবে সামরিক শক্তি ব্যবহার করে সারা পৃথিবীতেই অস্থিরতা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। খোদ হোয়াইট হাউজের তথ্য বলছে, ২০০১ সাল থেকে এ পর্যন্ত সন্ত্রাস বিরোধী আভিযানের নামে সারাবিশ্বের ৮৫টি দেশে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অভিযানে কমপক্ষে ৯ লাখ ২৯ হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। তিন কোটি আশি লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 

যুক্তরাষ্ট্রের চরম নিষ্ঠুরতার শিকার অভিবাসনপ্রত্যাশীরা। দেশটির বিচার বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছর ২ হাজার ৯১ জন অভিবাসীকে আটক করা হয়েছে। সবশেষ সরকারি তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে কারাবন্দির সংখ্যা এখন ১৯ লাখ। 

মার্কিন যুক্তরাষ্ট্রে শিশু নির্যাতনের ঘটনাও কম নয়। ফেডারেল ইন্ডিয়ান বোর্ডিং স্কুল ইনিশিয়েটিভ নেটিভ আমেরিকান শিশুদের তাদের পরিবার থেকে আলাদা করে, তাদের ভাষা-সংস্কৃতি ছিনিয়ে নিয়ে শ্বেতাঙ্গ আমেরিকান সমাজে মিশিয়ে ফেলার চেষ্টা করে থাকে। 

১৮১৯ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩৭ রাজ্যে ৪০৮টি ফেডারেল স্কুল ছিল। এমন ১৯টি বোর্ডিং স্কুল ৫০০রও বেশি নেটিভ আমেরিকান, নেটিভ আলাস্কান এবং নেটিভ হাওয়াইয়ান শিশুর মৃত্যুর জন্য দায়ী। 

যৌন নীপিড়নেও যুক্তরাষ্ট্রের অবস্থান ওপরের দিকে। দেশটিতে প্রতি ৫ জন মেয়ে শিক্ষার্থীর মধ্যে ১ জন বলেছে যে, তারা যৌন নিপীড়নের শিকার হয়েছে। বাদ যায়নি শিশুরাও। 

সবশেষ তথ্য বলছে, ২০২১ সালে ৩ লাখ ৬১ হাজার ৬২ শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। তাদের বয়স ৭ থেকে ১০ বছর। যৌন নির্যাতন আছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতেও। ২০২১ সালে মার্কিন সামরিক বাহিনীতে যৌন নির্যাতনের পরিমাণ ১৩ শতাংশ বেড়েছে।

এআর
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
টেলিভিশনের রঙিন পর্দায় যিনি এতদিন অত্যন্ত প্রতাপের সাথে অপরাধীদের হাঁড়ি-হাঁড়ি খবর ফাঁস করতেন এবং অন্যায়ের বিরুদ্ধে 'মিশন ইম্পসিবল' সাজিয়ে নীল বাতি জ্বালাতেন, সেই গ্ল্যামারাস টিভি স্টার নিজেই...
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাঠানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর