আফগানিস্তানে বাড়ছে গণবিয়ে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৩ পিএম

কাবুলের মসনদে তালেবান বসার পর থেকেই অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তান। জীবন-যাপনের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে দেশটির মানুষেরা। এর প্রভাবে আফগানিস্তানে বেড়েছে গণবিয়ে। দেশটিতে ঐতিহ্যবাহী বিয়ের খরচ কমাতে এই পদ্ধতিতে বিয়ের চল এখন ঊর্ধ্বমুখী। 

স্থানীয় সময় সোমবারও আফগানিস্তানের রাজধানীতে এক গণবিয়ে অনুষ্ঠানে ৫০টি যুগলের বিয়ে হয়েছে। তবে অনুষ্ঠান তেমন জাঁকজমক ছিলো না। এমনকি তালেবানি আইনের কারণে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি কোন নারী। খাওয়া-দাওয়ার আয়োজনও ছিলো খুব সীমিত। 

ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, দুই বছর আগে আফগানিস্তানে তালেবান শাসন শুরুর পর থেকে বিয়ের অনুষ্ঠান আড়ম্বর হারিয়েছে। নিষিদ্ধ করা হয়েছে নাচ ও গান। কারণ, দেশটির শাসকরা মনে করেন, এ ধরনের ক্রিয়াকলাপকে অ-ইসলামিক। 

বিয়ের অনুষ্ঠানে যাতে কোন নারীকে দাওয়াত দেয়া না হয়, সেই নির্দেশনাও দিয়েছে তালেবান শাসকরা। দেশটির রাজধানী কাবুল বিমানবন্দরের কাছে সিটি স্টার বিয়ে বাড়ির সামনে প্রায় একশ’ পুরুষ ঐতিহ্যবাহী সালোয়ার-কামিজ ও পাগড়ি পরে দলে দলে দাঁড়িয়েছিল। সেখানে কোনো নারী উপস্থিত ছিল না।

একটি দাতব্য সংস্থা আয়োজিত অনুষ্ঠানে নবদম্পতিদের তাদের বিবাহিত জীবন শুরু করার জন্য কার্পেট এবং গৃহস্থালির যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছিল।

১৮ বছর বয়সি রুহুল্লা রেয়াজি বলেন, একক বিয়ে অনুষ্ঠান আয়োজনের মতো সামর্থ্য তার নেই। ঐতিহ্য মেনে একক বিয়েতে বর্তমান খরচ দাঁড়িয়েছে ১০ থেকে ১৫ হাজার আফগানি। 

সেলাব ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজক। তারা প্রতিটি দম্পতিকে যে অর্থ দিয়েছে, তা ১৬০০ ডলারের সমতুল্য, যা বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশে একটা বড় অঙ্ক।

পুণ্যপ্রচার ও পাপ-প্রতিরোধ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই গণবিয়ের অনুষ্ঠানে ভাষণ দেন এবং কোরআন পাঠ করা হয়। তবে হবু বধূদের আলাদা জায়গায় দৃষ্টির আড়ালে রাখা হয়েছিলো। 

এআর
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর