জাপানে একদিনে ১৫৫ ভূমিকম্প, নিহত ৪৮

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০২:৪৮ পিএম

পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র জাপানে একদিনে ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ৪৮ জন। আহত হয়েছেন শতাধিক। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ।

জাপানের আবহাওয়া অফিসের বরাতে মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছে রুশ বার্তা সংস্থা তাস ও এনডিটিভি। 

এর আগে সোমবার জাপানের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী কম্পনসহ দেশটিতে মোট ১৫৫টি ভূমিকম্প আঘাত হানে। 

তীব্র ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ। ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনাও।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন হাজারের বেশি উদ্ধারকারী। এ কাজে যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনীও।  

স্থানীয় সংবাদমাধ্যম জাপান টাইমস বলছে, ইশিকাওয়া প্রিফেকচারে প্রায় ৩৩ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ স্ফুলিঙ্গ থেকে সৃষ্ট আগুনেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। 

এদিকে সোমবার ভূমিকম্পের পরপরই জাপানে 'বড় ধরনের সুনামি সতর্কতা' জারি করা হয়। যদিও পরে সেটি কমিয়ে শুধু 'সুনামি সতর্কতা' করা হয়। এসময় পশ্চিম উপকূলীয় অঞ্চলের কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সোমবার রাতে এক জরুরি বৈঠকের পরে বলেন, যে কোনো উপায়ে দুর্গত এলাকায় পৌঁছানোর জন্য  আমি জরুরি কর্মীদের নির্দেশ দিয়েছি। 

জাপানে এখন তীব্র শীত উল্লেখ করে তিনি আরও বলেন, প্লেন বা জাহাজ ব্যবহার করে ক্ষতিগ্রস্তদের কাছে পানি, খাবার, কম্বল, তেল, পেট্রোল, জ্বালানি তেল সরবরাহ করার জন্য আমি নির্দেশনা জারি করেছি।

এর আগে ২০১১ সালে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিলো জাপানের টোহুকু শহর থেকে ১৩০ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের ফলে ওই অঞ্চলে ১০ মিটার (৩৩ ফিট) উচ্চতার সুনামি আঘাত হানে। সরকারি তথ্য মতে, সুনামিতে ১৩ হাজার তিনশ' ৩৩ জনের বেশি মানুষ নিহত এবং ১৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়। এছাড়াও বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ে উপকূলীয় অঞ্চলের অন্তত ৪৮ লাখ মানুষ । 

আরবিএস
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু 'বাংলাদেশ সচিবালয়' স্থানান্তরের ঐতিহাসিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক...
বাঙালি সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৭’ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর