ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৯:৩৮ এএম

ইরাকের একটি হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। 

স্থানীয় সময় সোমবার (১২ জুলাই) দিবাগত রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল হুসেইন হাসপাতালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর বিবিসি, আলজাজিরা। 

জানা যায়, অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরিত হওয়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মুখপাত্র হায়দার আল জামিলি জানিয়েছেন, এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরো ২২ জন। 

এদিকে নিহতদের মধ্যে অধিকাংশই আগুনে পুড়ে মারা গেছেন বলে জানা গেছে। বিবিসি জানিয়েছে, ঘটনাস্থল থেকে পোড়া দেহ বের করে আনতে দেখা গেছে উদ্ধারকর্মীদের। নিহতদের মধ্যে দুই স্বাস্থ্যকর্মীও রয়েছেন। 

আগুন লাগার পর ইরাকের বেসামরিক প্রতিরক্ষা ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ চলছে। এই ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

image


জানা যায়, হাসপাতালটির কোভিড আইসোলেশন ওয়ার্ডে ৭০টি শয্যা ছিল। 

অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে হাসপাতালটির ম্যানেজার পদত্যাগ করেছেন। এদিকে মৃত রোগীদের ক্ষুব্ধ স্বজনরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তারা পুলিশের দু'টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এর পূর্বে এবছরের এপ্রিলে ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে অন্তত ৮২ জনের মৃত্যু হয়। এই ঘটনায় ইরাকের স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমি পদত্যাগ করেন।  


একাত্তর/আরএইচ

ইয়েমেনের পশ্চিম উপকূলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দেশটির হুদাইদা প্রদেশের গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর আল-খোখার নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা এবং সৌদি সমর্থিত বাহিনীর অবস্থানের দিকে অগ্রসর...
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পদত্যাগ করেছেন। 
যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
হরমুজ প্রণালীর প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন সাবমেরিন আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর