মিয়ানমারে বিদ্রোহীদের হাতে জেনারেল আটক

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:২৩ পিএম

মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর এক ব্রিগেড জেনারেলকে আটক করেছে রাজ্যভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এএ। ওই জেনারেল ১৯ নং মিলিটারি অপারেশন্স কমান্ড প্রধানের দায়িত্বে ছিলেন।

পালেতওয়া সেনা ঘাঁটিতে আরাকান আর্মির সদস্যরা হামলা চালালে ব্রিগেড জেনারেল জিন মায়ে সু পালিয়ে যান। কিন্তু পরেরদিন তাকে আটক করা হয়।

গত নভেম্বর থেকে পালেতওয়া ও রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে লড়াই হচ্ছে। সেখানে মোন রাজ্যের ইয়ে জেলাভিত্তিক ডিভিশনের সেনাদের লড়াইয়ের জন্য পাঠানো হয়।

কিন্তু আরাকান আর্মি সেখানে হামলা চালালে জিন মায়ে সুয়ের সঙ্গে জান্তা বাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ২০২২ সালে এই ব্রিগেডে যোগ দিয়েছিলেন জেনারেল জিন মায়ে।

মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গেল ১৪ জানুয়ারি দেশটির চিন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর পালেতোয়া দখল করে নেয়।

শহরটি বাংলাদেশ সীমান্তের পূর্বদিকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত। উত্তরে রয়েছে ভারতীয় সীমান্ত। পালেতোয়া দখলের পর উত্তর-পূর্ব অঞ্চলজুড়ে জান্তা সেনাদের বিরুদ্ধে লড়াই শুরু করে বিদ্রোহীরা।

১২ জানুয়ারি যুদ্ধরত আরাকান আর্মিসহ অন্যান্য পক্ষগুলোর মধ্যে চীনের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার মাত্র দুই দিন পরে পালেতোয়ার দখল হাতছাড়া হয় জান্তার।

এদিকে, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে আজ মঙ্গলবার জান্তা সরকারের একটি জেট ফাইটারকে গুলি করে ভূপাতিত করেছে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ)।

দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় আকাশযান ভূপাতিত করার ঘটনা। কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি মিয়ানমারের প্রাচীনতম সশস্ত্র গোষ্ঠী। এরা শাসক শ্রেণির বিরুদ্ধে সব সময় প্রতিরোধের অগ্রভাগে ছিলো।

এআরএস
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, এই সিদ্ধান্তের পেছনে পাকিস্তানের নেতৃত্বের পক্ষ থেকে আসা বিশেষ অনুরোধ বড়...
ইসলামাবাদে শনিবার শুরু হওয়া আমেরিকা ও ইরানের ঐতিহাসিক শান্তি আলোচনার মাঝেই ‘টক অব দ্য টাউন’ হয়ে দাঁড়িয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তবে, কোনো রণকৌশল নয়, বরং তাঁর পোশাক বদলের...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর