উত্তেজনার মধ্যেই আকাশে ইরানের প্রতিরক্ষা মহড়া 

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০২:৪৯ পিএম

তবে কি যুদ্ধের জন্যে পুরোপুরিই প্রস্তুত ইরান? পাকিস্তান-ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর এলো নতুন খবর। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চল যুক্ত করে বিশাল আকাশ প্রতিরক্ষা মহড়া চালালো তেহরান। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় ড্রোন দিয়ে শত্রুপক্ষের নিশানা ব্যাহত করতে চালানো হয় এই মহড়া। 

ইরানের সেনা মুখপাত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছে, ইরানের বাহিনীগুলো সফলভাবে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে। যাতে শত্রুপক্ষের টার্গেটকে রুখে দেয়া এবং সেটিকে নিশানা করতে ব্যবহার করা হয়েছে ড্রোন। 

বৃহস্পতিবার শুরু হওয়া দু’দিনের মহড়া বিস্তৃত ছিলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের আবাদান থেকে পাকিস্তান-আফগান সীমান্তের দক্ষিণ-পূর্বের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের চাহবাহার পর্যন্ত। মহড়ায় ইরানের সেনা, বিমান ও নৌবাহিনী, মহাকাশ বাহিনী এবং আইআরজিসির নৌ সেনারা অংশ নেয়। 

প্রেস টিভি বলছে, গার্ডিয়ান্স অফ বেলায়াত স্কাই- নামের এ মহড়ায়  দেশে তৈরি নানা ধরনের ক্ষেপণাস্ত্র, রাডার, গোয়েন্দা ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। মহড়ায় ইলেকট্রনিক ও সাইবার হামলা মোকাবেলায় নানা কৌশলগুলোকে সফলভাবে ঝালিয়ে নেয়া হয়। শত্রুরা যাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ব্যবস্থাকে অচল করতে না পারে, তা নিশ্চিত করাই ছিলো এই মহড়ার লক্ষ্য।

ইরান-পাকিস্তান বৈরিতার ইতিহাস পুরোনো। তবে এবার পাল্টাপাল্টি হামলার পর উত্তেজনা কমাতে আগ্রহের ইঙ্গিত দেয় দু’দেশ। দু’দিন আগে পাকিস্তানের সীমান্তে ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা চালায় ইরান। এর পাল্টায় ইরান সীমান্তে হামলা চালায় পাকিস্তান। আর এই হামলা ছিলো সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের একে অন্যের সীমান্তে প্রবেশ করে সামরিক হামলার সবচেয়ে বড় ঘটনা। 

ইরান-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। পাকিস্তানের আগে সিরিয়া আর ইরাকেও হামলা চালিয়েছিল ইরান। তবে একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানই পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জবাব দেয়ার সাহস দেখিয়েছে।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর