শ্রীলঙ্কায় অনলাইন নিরাপত্তা আইন নিয়ে বিতর্ক তুঙ্গে

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৪৫ পিএম

শ্রীলঙ্কায় নির্বাচনের আগে পাশ হওয়া অনলাইন নিরাপত্তা আইন নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের প্রশাসন বলছে, বিলটি সাইবার অপরাধ নির্মূলের জন্য পাস করা হয়েছে।

এর ফলে শিশু নির্যাতন, তথ্য চুরি ও অনলাইন জালিয়াতির শাস্তি দেয়া সহজ হবে। কিন্তু এই দাবি মানছে না সরকার বিরোধীরা। তারা বলছেন, এটা বাক স্বাধীনতায় হস্তক্ষেপ।

নতুন আইনের প্রতিবাদ জানিয়ে শ্রীলঙ্কার পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ দেখান দেশটির মানুষ।। তারা বলেন, অনলাইন কন্টেন্ট নিয়ন্ত্রণে সরকারের নতুন একটি আইনের বিরুদ্ধে এই অবস্থান কর্মসূচি।

বিক্ষোভকারীরা বলছেন, নির্বাচনের আগে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেয়ার জন্যই এই আইন পাশ করা হয়েছে। বিরোধী দলের দাবি, তড়িঘড়ি করেই পাস করা হয়েছে ‘অনলাইন নিরাপত্তা বিল’।

বিক্ষোভে অংশ নেয়া একজন বলেন, তাদের মূল লক্ষ্য হলো সামাজিক মাধ্যমে সব আলোচনায় নিয়ন্ত্রণ আরোপ করা। বিশেষ করে তরুণদের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে বর্তমান সরকারের সমালোচনামূলক কন্টেন্টে নিয়ন্ত্রণ আনা। তারা জনগণের জন্য এই আইন পাশ করেনি।

যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচও বলছে, নতুন এই আইন শ্রীলঙ্কার সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে গুরুতরভাবে খর্ব করবে।

গেলো বুধবার শ্রীলঙ্কার আইন প্রণেতারা বিলটি পাস করে। ২২৫ সংসদ সদস্যের হাউজে ৪৬টি ভোটের সংখ্যা গরিষ্ঠতায় বিলটি পাস হয়েছে। যার পক্ষে ভোট দিয়েছেন ১০৮ জন এবং বিপক্ষে ভোট দিয়েছেন ৬২ জন। এই আইন অমান্য করলে বড় অংকের জরিমানা এবং পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

দেশটির রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সরকার বলছে, বিলটি সাইবার অপরাধ নির্মূলের জন্য পাস হয়েছে। মূলত শিশু নির্যাতন, তথ্য চুরি ও অনলাইন জালিয়াতি ঠেকাতেই এই আইন, বলছে তারা।

দেশটিতে গত বছর আট হাজার সাইবার অপরাধ হয়েছে। আগামী মন্ত্রী সভার বৈঠকে জনগণের স্বার্থে আরও কিছু নতুন প্রস্তাব তুলে ধরা হবে বলে জানিয়েছেন দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী তিরান অ্যালেস।

এআরএস
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন র‍্যাপার বলেন্দ্র শাহ। দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে তার নিজের সংসদীয় আসনেই বড় ব্যবধানে পরাজিত করেছেন তিনি। এতে করে...
ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি বর্তমানে দেশটির পরবর্তী 'সর্বোচ্চ নেতা' নির্বাচনের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম হিসেবে আবির্ভূত হয়েছেন। ৮৬...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু দেশটিকে ১৯৭৯ সালের বিপ্লবের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের মুখে ঠেলে দিয়েছে। একদিকে অঞ্চলজুড়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর