নতুন কৌশল বাইডেনের, চার ইসরাইলিকে নিষেধাজ্ঞা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৭ পিএম

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার দায়ে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী চার ইসরাইলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ‘ভোট ব্যাংক’ ধরে রাখতেই মার্কিন প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।     

স্থানীয় সময় বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিতে অনুমোদন দিয়ে এক নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর আল জাজিরার। 

নিষেধাজ্ঞা পাওয়া চার ইসরাইলি হলেন- ডেভিড চাই চাসদাই, আইনান তানজিল, শালোম জিকারম্যান ও ইয়িনন লেভি। 

জানা গেছে নিষেধাজ্ঞার আওতায় পড়া ওই চার ইসরাইলি যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পত্তি ও দেশটির আর্থিক ব্যবস্থা ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হবেন। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসরাইলি নাগরিকদের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা বিরল ঘটনা। তবে এর সঙ্গে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের যোগসূত্র রয়েছে। 

মিশিগান অঙ্গরাজ্যে আরব–মার্কিনীদের বিক্ষোভ।

মিশিগান অঙ্গরাজ্যে বাইডেনের সফরের সময় এলো এ ঘোষণা। অঙ্গরাজ্যটিতে আরব–মার্কিন জনগোষ্ঠীর একটি বড় অংশ বসবাস করে। প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে আরব ভোটারের ভোটের প্রয়োজন হবে বাইডেনের। আর এ কারণেই এমন কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

আরব আমেরিকান ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলি গণহত্যা শুরুর পর থেকে পশ্চিম তীরে জায়নবাদীদের সহিংসতা আরও বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্র্যাট পার্টির প্রতি আরব–মার্কিনিদের সমর্থন ১৭ শতাংশে নেমে এসেছে, যা ২০২০ সালে ৫৯ শতাংশ ছিলো।

গাজায় ইসরাইলি আগ্রাসন।

এদিকে নিষেধাজ্ঞার আদেশে বাইডেন সই করার পরপরই এ বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল।  

নেতানিয়াহু সরকার বলছে, পশ্চিম তীরে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয় ইসরাইল। তাই এ বিষয়ে কারও অস্বাভাবিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। 

গাজায় গেলো চার মাসে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতি নির্লজ্জ সমর্থন দিয়ে আসছে বাইডেন প্রশাসন। সেখান মাত্র চারজন ইসরাইলির ওপর নিষেধাজ্ঞা স্রেফ লোক দেখানো, এমনটাও বলছেন বিশ্লেষকরা। 

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর