জানুয়ারিতে বিশ্বে খাদ্যের দাম কমেছে: এফএও

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৬ পিএম

চলতি বছরের জানুয়ারি মাসে বিশ্বে খাদ্য মূল্য সূচক কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। গত বছরের অব্যাহত প্রবণতা মেনেই এ বছরও মূল্য সূচক কমেছে।

সংস্থাটির এক বিবৃতির বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

এফএও জানায়, তাদের খাদ্য মূল্য সূচক বিশ্ববাজারে বিভিন্ন খাদ্য পণ্যের দামের মাসিক পরিবর্তন পরিমাপ করে। সে অনুযায়ী জানুয়ারিতে খাদ্য মূল্য সূচক দাঁড়িয়েছে ১১৮ পয়েন্টে। যা গেলো ডিসেম্বরের তুলনায় ১ শতাংশ এবং গত বছরের তুলনায় ১০ দশমিক ৪ শতাংশ কম।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সম্প্রতি গম ও ভুট্টার দাম কমায় বিশ্বে খাদ্য মূল্য কমেছে।

সরবরাহকারী দেশগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে বিশ্বে গমের রপ্তানি মূল্য কমায় আগের মাসের তুলনায় মূল্য সূচক ২ দশমিক ২ শতাংশ কমেছে। এছাড়া ভুট্টার দামও কমেছে।

এদিকে গত সাতমাস ধরে মাংসের মূল্য সূচকও অব্যাহতভাবে কমছে। গত ডিসেম্বরের তুলনায় এ হার ১ দশমিক ৪ শতাংশ কমেছে। 

তবে একই সময়ে বিশ্বে বেড়েছে চিনির মূল্য। গেলো বছরের ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারিতে চিনির মূল্য সূচক ০ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

আরবিএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর