পাকিস্তানের এক আসনে জয় পেলো বিএনপি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৭ পিএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের এক আসনের নির্বাচনী ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। তাতে দেখা যাচ্ছে, সেখানকার বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) প্রধান সরদার আখতার জান মেঙ্গল প্রদেশের প্রথম কোনো আসনে জয় পেয়েছেন। খবর বিবিসি।

বেলুচিস্তান আয়তনে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশে হলেও এখানে সবচেয়ে কম সংসদীয় আসন। এই প্রদেশে মাত্র ১৬টি সংসদীয় আসন রয়েছে। এই প্রদেশে প্রায় সব সময় বোমা হামলার ঘটনা ঘটে। ভোটের আগের দিন বুধবারও দুটি বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত এবং আরও বহু আহত হয়েছেন।

পাকিস্তানের অধিকাংশ রাজনৈতিক দল দক্ষিণ-পশ্চিমের সংঘাতময় এই প্রদেশের ভোটারদের অবহেলার চোখে দেখে। আবার প্রায় সময় বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগসূত্রের অভিযোগ দিয়ে এই প্রদেশের নেতাদের ফাঁসিয়ে দেয়ার ঘটনা ঘটে।

পাকিস্তানের নির্বাচনে ভোটগ্রহণ বৃহস্পতিবারই শেষ হয়েছে। এখন অপেক্ষা ফলের। দেরি হলেও ধীরে ধীরে নির্বাচনের ফল ঘোষণা শুরু করেছে দেশটির নির্বাচন কমিশন। ইতিমধ্যে অর্ধেক আসনের ফল ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা যায়, ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এখনো এগিয়ে আছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬৫ আসনের মধ্যে ১৩৬টি আসনের ফল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন।

পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৫৪টি আসনে জয় নিয়ে এখনো এগিয়ে রয়েছেন। এ ছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন। তার দল পেয়েছে ৪২টি আসন। 

আরবিএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর