কৃষকদের ঠেকাতে দিল্লিতে ১৪৪ ধারা জারি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৪ পিএম

ভারতে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে কৃষক আন্দোলন। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টির জন্য আইনসহ একাধিক দাবি নিয়ে আবারও আন্দোলনে নেমেছেন ভারতের কৃষকরা। দাবি আদায়ে মঙ্গলবার দিল্লি যাত্রার ডাক দিয়েছে পাঞ্জাব ও হরিয়ানার হাজার হাজার কৃষক। 

কৃষকদের দিল্লি চলো অভিযান ঠেকাতে সোমবার থেকে ১২ মার্চ পর্যন্ত ভারতের রাজধানীতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এছাড়া একাধিক জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও। রাজধানীতে সমাবেশ, মিছিল এবং রাস্তা-প্যাসেজ অবরোধ করা নিষিদ্ধ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছে কৃষকরা। সংযুক্ত কিসান মোর্চা, কিসান মজদুর মোর্চাসহ ২০০টিরও বেশি কৃষক সংগঠনের ২০ হাজারের বেশি কৃষক এই আন্দোলনের ডাক দিয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। 

কৃষক আন্দোলন ঘিরে অশান্তি বা অপ্রীতিকর কোন ঘটনা যাতে ঘটতে না পারে, সে জন্যই দিল্লি ও হরিয়ানায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হরিয়ানার আম্বালা, কুরুক্ষেত্র, জিন্দ, হিসার, সিরসাসহ একাধিক জেলায় বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। বন্ধ এসএমএস পরিষেবাও।

তড়িঘড়ি দু’টি বড় স্টেডিয়ামে অস্থায়ী কারাগার তৈরি করেছে হরিয়ানা সরকার। সিরসার চৌধুরি দলবীর সিংহ ইন্ডোর স্টেডিয়াম এবং ডাবওয়ালির গুরু গোবিন্দ সিংহ স্টেডিয়াম দু’টিকে অস্থায়ী কারাগারে রূপান্তরিত করা হয়েছে। কৃষকদের মিছিলের সময় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে, জড়িতদের এই দুই জায়গায় রাখ হবে।

বিক্ষোভকারীরা যাতে অন্য জেলা থেকে হরিয়ানায় ঢুকতে না পারেন, সেজন্যে রাজ্যের সীমানায় নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত ৫০ কোম্পানি পুলিশ মোতায়েন করেছে ওই রাজ্যের সরকার। হরিয়ানার মনোহর লাল খট্টর সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে।

কৃষকদের মিছিল নিয়ে সতর্ক দিল্লিও। দিল্লি সীমান্তে জায়গায় জায়গায় কংক্রিটের দেয়াল তৈরি করা হয়েছে। বসানো হয়েছে কাঁটাতারের বেড়া ও পেরেকের পাটাতন। মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। কৃষকদের ঠেকাতে সরকারের এসব পদক্ষেপের সমালোচনা করেছে বিরোধী দল এবং কৃষক সংগঠনগুলো।

কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী পেরেক বসানো পাটাতনের একটি ভিডিও শেয়ার করে লেখেন, কৃষকের পথে পেরেক-কাঁটা বিছানো কি ‘অমৃতকাল’ নাকি ‘অন্যায়কাল’?’ রাস্তা আটকানোর চেষ্টার প্রতিবাদ করেছে সম্মিলিত কিষাণ মোর্চা (এসকেএম)। পঞ্জাবের মুখ্যমন্ত্রীও সমালোচনায় মুখর হয়েছেন। 

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য প্রাপ্তিতে আইন, কৃষকদের জন্য পেনশন, শস্যবিমা এবং তাঁদের বিরুদ্ধে সব মামলা বাতিলের দাবিতে ১৩ ফেব্রুয়ারি ‘দিল্লি চলো’ ডাক দিয়েছেন উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকেরা। একাধিক দাবি নিয়ে পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

উল্লেখ্য, ২০২০ সালে কৃষক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল গোটা ভারত। উত্তর ভারতের রাজ্যগুলোতে লাগাতার আন্দোলন চলেছে। সেই আন্দোলনের তোপে শেষ পর্যন্ত পিছু হটেছিল নরেন্দ্র মোদি সরকার। ‘বিতর্কিত’ কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলো মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। 

একাত্তর/এসি
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর