নাভালনির মৃতদেহ এখনও 'নিখোঁজ'

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৭ এএম

রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনির মৃতদেহ আর্কটিক কারাগার থেকে উদ্ধার করতে পারেনি তার স্বজনেরা। কারা কর্তৃপক্ষের বলা মর্গে গিয়ে নাভালনির মা ও তার পরিবার সেখানে তার মৃতদেহ পাননি এবং পরে জানতে পারে তার মৃতদেহ সরিয়ে নিয়েছে অন্য স্থানে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তার মা'কে বলা হয়েছিলো ময়নাতদন্তের পরীক্ষা শেষ হলেই তার লাশ হস্তান্তর করা হবে।

শুক্রবার আর্কটিক সার্কেলের উত্তরে একটি কারাগারে পড়ে গিয়ে অজ্ঞান হওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে রুশ কারা কর্তৃপক্ষ জানায়। কিন্তু এখনও মৃত্যুর কারণ নিশ্চিত করে বলেনি কর্তৃপক্ষ।

এদিকে নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ অভিযোগ করেন হত্যার প্রমাণ গায়েব করতে এই নেতার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে না।

তিনি বলেন, আমাদের বিশ্বাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই নাভালনিকে মেরে ফেলার আদেশ দিয়েছে। আমরা নিশ্চিতভাবেই জানি এটি একটি হত্যাকাণ্ড। তারা এখন হত্যার প্রমাণ লোপাট করতে চাইছে। যে কারণে তারা পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করছে না। তারা নাভালনির মরদেহ লুকিয়ে রাখছে।

এর আগে ২০২০ সালের আগস্টে সাইবেরিয়ায় তাকে বিষপ্রয়োগ করা হয়েছিল। ক্রেমলিন তাকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করেছিল। সেসময় রুশ কর্তৃপক্ষ বলেছিল, তাকে নার্ভ এজেন্ট দিয়ে বিষপ্রয়োগের কোনো প্রমাণ নেই।

গত এক দশকে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা ছিলেন অ্যালেক্সেই নাভালনি। দেশটির রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক হিসেবে দেখা হতো তাকে। পুতিন ও ক্রেমলিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনি আন্দোলন করে আসছিলেন। যার ফলস্বরূপ রাশিয়ার একটি আদালত তাকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছিলো। গত বছরের শেষের দিকে নাভালনিকে বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার হিসেবে পরিচিত আর্কটিক পেনাল কলোনিগুলোর একটিতে স্থানান্তর করা হয়েছিল। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ৪৭ বছর ছিলো।

নাভালনির মৃত্যুতে ক্ষিপ্ত রাশিয়ার জনগণরা। তাকে শেষ শ্রদ্ধা জানানোকে ঘিরে ইতিমধ্যে ৩০০ রাশিয়ানকে গ্রেপ্তার করেছে দেশটির সরকার। 

এআর
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর