ইসরাইলের ৬০ সংস্থাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করলো আরব লীগ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৫ পিএম

দখলদার ইসরাইলের ৬০টি সংস্থা এবং উগ্রবাদী বসতি স্থাপনকারী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে আরব লীগ।

আল-আকসা মসজিদ চত্বরে চলমান সহিংসতা এবং পশ্চিম তীরজুড়ে অবৈধ ইহুদি বসতি স্থাপন কার্যক্রম বিস্তারের সাথে জড়িত থাকার অভিযোগে এসব সংগঠন ও সংস্থাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করলো আরব দেশসমূহের জোটটি।

এছাড়াও গাজায় গণহত্যা চালানোর সাথে জড়িত থাকার জন্য ইসরাইলের ২০ ব্যক্তিকে অপরাধী হিসেবে তালিকাভুক্ত করেছে সংস্থাটি। এসব ব্যক্তির বিরুদ্ধে আরব লীগ আইনগত ব্যবস্থা নেবে বলে মনে করা হচ্ছে।

লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল মায়াদিন ও প্রেসটিভির আলাদা প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আরব লীগের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। 

পাশাপাশি ইসরাইলের ৯৭টি কোম্পানির পণ্য বয়কটেরও সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ। এসব কোম্পানির বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত নানামুখী তথ্য রয়েছে। ধারণা করা হচ্ছে- আরব লীগ দ্রুতই এসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

ইসরাইলের ভেতরে সামরিক অভিযান চালানোর সাথে জড়িত থাকার অভিযোগে গাজায় জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান বিষয়ক সংস্থাকে তহবিল দেবে না বলে পশ্চিমা যেসব দেশ সিদ্ধান্ত নিয়েছে তাদের সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনারও অনুরোধ জানিয়েছে আরব লীগ। 

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। 

এ আগ্রাসনে এখন পর্যন্ত ২৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও আহত ফিলিস্তিনির সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।

আরব লীগসহ বিশ্বের অধিকাংশ দেশ ও সংস্থা এ গণহত্যা বন্ধের আহবান জানিয়ে আসলেও এখনও পিছু হটেনি ইসরাইল। এর ফলে দেশটির বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে বিশ্বের বহু দেশ।   

আরবিএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর