লটারিতে ৩৪০ মিলিয়ন ডলার জেতার পর কোম্পানি বলছে ‘ভুল’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের ওয়াসিংটন ডিসিতে লটারির ৩৪০ মিলিয়ন ডলার জেতার পর লটারি প্রতিষ্ঠান বিজয়ী নম্বরটিকে ‘ভুল’ বলে দাবি করেছে। এতে বেজায় ক্ষেপেছেন লটারি বিজয়ী ওই সিটির বাসিন্দা জন চিকস। শেষমেষ তিনি শরণাপন্ন হয়েছেন আদালতের।

জন চিকস ৩৪০ মিলিয়ন ডলারের যে জ্যাকপট জিতেছেন বাংলাদেশি টাকায় তা প্রায় তিন হাজার ৭০০ কোটি।

ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ান জানিয়েছে, তার এই ভুল ধারণার কারণ হচ্ছে, গেমের ওয়েবসাইট ভুলবশত বিজয়ী সংমিশ্রণ হিসাবে তার নম্বরগুলো দেখানো হয়েছে।

২০২৩ সালের ছয় জানুয়ারি জন চিকস পাওয়ারবল লটারির টিকেট কিনেছিলেন। পরের দিন পাওয়ার বল ড্রয়িংয়ে অনুপস্থিত থাকা সত্ত্বেও, দুই দিন পরে ডিসি লটারির ওয়েবসাইটে তালিকাভুক্ত তার নম্বরগুলো খুঁজে পেয়ে অবাক হয়েছিলেন চিকস। 

অবশ্য পাওয়ার বল ও ডিসি লটারির দাবি, তার নম্বরগুলো ভুলবশত প্রকাশিত হয়েছিলো। এখন বিশাল জ্যাকপটের সঠিক বিজয়ী নিয়ে বিতর্কিত এই আইনি লড়াইয়ের জন্ম হয়েছে।

এনবিসি ওয়াশিংটনের সঙ্গে একটি সাক্ষাৎকারে চিকস বলেছেন, লটারি জেতার দিন আমি একটু উত্তেজিত হয়েছিলাম। আমি শুধু বিনয়ের সঙ্গে এক বন্ধুকে ফোন করেছি। আমি তার সুপারিশ অনুযায়ী একটি ছবি তুলেছিলাম এবং পরে আমি ঘুমাতে চলে যাই।

পরে অফিস অফ লটারি অ্যান্ড গেমিংয়ে (ওএলজি) টিকেট জমা দেই। কিন্তু আমার দাবি প্রত্যাখ্যান করা হয়েছিলো।

আদালতের নথিতে বলা হয়েছে, প্রশাসকরা চিকসের জ্যাকপট দাবি অস্বীকার করেছেন। তাকে একটি চিঠিতে ব্যাখ্যা দিয়ে বলা হয়, তার পুরস্কারের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। কারণ তিনি প্রকৃত বিজয়ী না এবং তাকে এলজি গেমিং সিস্টেমের দ্বারা লটারির বিজয়ী হিসাবে গণ্য করা হচ্ছে না।

একজন এজেন্ট চিকসকে তার টিকিট ফেলে দেওয়ার জন্য বলে। 

কিন্তু চিকস এমনটি করেনি। বরং একটি নিরাপদ ডিপোজিট বাক্সে রেখেছিলেন এবং পাওয়ার বলের বিরুদ্ধে মামলা করার জন্য আইনি পরামর্শ নিয়েছিলেন।

গার্ডিয়ান আরও বলেছে, চিকস মাল্টি-স্টেট লটারি অ্যাসোসিয়েশন ও গেম কন্ট্রাক্টর তাওতি এন্টারপ্রাইজের নামেও মামলা করেছে।

তিনি বর্তমানে ওই জ্যাকপটের পরিমাণ ও তার ওপর যা দৈনিক সুদসহ ক্ষতিপূরণ চাচ্ছেন। মোট ক্ষতিপূরণ ৩৪০ মিলিয়ন ডলার দাবি করেছেন চিকস।

চিকসের আইনজীবী রিচার্ড ইভান্স বলেন, বিজয়ী সংখ্যার সঙ্গে চিকসের সংখ্যার মিলে ছিলো। তাই পুরো জ্যাকপটের অর্থ তার পাওয়া উচিত।

আগামী ২৩ ফেব্রুয়ারি এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে বলেও জানান আইনজীবী ইভান্স।

একাত্তর/আরআর/এসি
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর