রোহিঙ্গাদের সেনা প্রশিক্ষণে বাধ্য করছে জান্তা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম

দশকের পর দশক ধরে মিয়ানমার শাসকদের সহিংস নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে আসছে দেশটির রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠি। ব্রিটিশদের ভুলের খেসারত দিয়ে যাচ্ছে তারা। মিয়ানমারের ১৩৯টি জাতিগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে ব্রিটিশরা তার মধ্যে রোহিঙ্গাদের নাম অন্তর্ভুক্ত ছিল না। যার ফলাফল রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার। সেখান থেকেই শুরু তাদের ওপর দমন-পীড়ন।

১৯৬২ সালে রোহিঙ্গাদের জন্য শুরু হয় দুর্ভোগের নতুন অধ্যায়। ক্ষমতা নিয়েই জান্তা প্রধান জেনারেল নে উইন রোহিঙ্গাদের বিদেশি হিসেবে চিহ্নিত করে কেড়ে নেন নাগরিক অধিকার। ছিনিয়ে নেয়া হয় ভোটের অধিকারও। ধর্মীয়ভাবেও অত্যাচার নিপীড়নের শিকার হতে শুরু করে রোহিঙ্গারা। ধর্ম পালনে বাধা ছাড়াও তাদের মৌলিক অধিকার খর্ব করেছে। হত্যা-ধর্ষণ ছিল নিয়মিত ঘটনা।

রোহিঙ্গাদের রাষ্ট্রহীন করে তাদের উপর চলতে থাকে মানবতাবিরোধী সব ধরনের অত্যাচার-নিপীড়ন। চলে জোরপূর্বক বাস্তুচ্যুত করার রাষ্ট্রীয় প্রক্রিয়া। সামরিক নির্যাতন এবং দমনের মুকে বিভিন্ন সময় লাখো লাখো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। মিয়ানমার জান্তা যে জনগোষ্ঠিকে দেখতে পারতো না, সেই রোহিঙ্গা এখন তাদের কাছে হঠাৎ করেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সম্মিলিত বিদ্রোহী গ্রুপের সশস্ত্র প্রতিরোধের মুখে দৌড়ের উপর আছে মিয়ানমারের জান্তা। বিশেষ করে রাখাইন রাজ্যে নিয়ন্ত্রণ হারানোর পথে তারা। নিজেদের মান-ইজ্জত বাঁচাতে এখন বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে রোহিঙ্গাদের চাইছে মিয়ানমারের শাসকরা। তারই অংশ হিসাবে, জান্তা বাহিনী এখন রাখাইনে মুসলিমদের বিরুদ্ধে গণগ্রেপ্তার অভিযান পরিচালনা করছে।

এরই মধ্যে রাখাইনের একাধিক মুসলিম অধ্যুষিত গ্রাম থেকে তারা শতাধিক যুবক-তরুণদের আটক করে নিয়ে গেছে। মঙ্গলবারও জান্তা বাহিনী রাখাইন রাজ্যের বুথিডং টাউনশিপ থেকে ৬৪ জন মুসলিম তরুণকে আটক করেছে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি বিভিন্ন গ্রামে আরও অর্ধশতাধিক তরুণকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও গত জানুয়ারিতেও জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে বহু তরুণ রোহিঙ্গাকে।

মিয়ানমারের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্র বলছে, আটক করে নিয়ে যাওয়া তরুণদের বিভিন্ন ব্যাটালিয়নে গেলো ২০ ফেব্রুয়ারি থেকে সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। শুধু তাই নয়, রাখাইনের বিভিন্ন মৌলভীর কাছে গিয়েও ধর্ণা দিচ্ছেন সেনা ও সরকারি কর্মকর্তারা। তরুণদের যুদ্ধে উৎসাহিত করতে তাদের হাতে-পায়ে ধরছেন। তবে সেসব অনুরোধে কোন কাজ হচ্ছে না। গ্রেপ্তার এড়াতে অনেক তরুণ নিজ গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

বয়স্ক রোহিঙ্গারা অভিযোগ করেছেন, একাধিক অঞ্চলে যুদ্ধে পরাজয়ের পর জান্তা বাহিনীর হয়ে যুদ্ধ করতে মুসলমানদের অপহরণ করা শুরু করেছে। রাখাইনে বৌদ্ধ ও মুসলিম বাসিন্দাদের মধ্যে ভুল বোঝাবুঝি উসকে দেয়ার অসৎ উদ্দেশ্যে এটা করা হচ্ছে। জান্তা সেনারা এখন নিজেদের বাঁচাতে যুবক ও প্রবীণ উভয়কেই গ্রেপ্তার করে রাখাইনদের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে।

মিয়ানমারের জান্তা সেনারা মুসলমানদের অস্ত্র দেয়ার প্রস্তাবও দেয়, যাতে তারা রাখাইন জনগণের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। কিন্তু রোহিঙ্গা মুসলিমরা ঘৃণাভরে এই পরামর্শ প্রত্যাখ্যান করেছে। তবে জান্তা, এরিমধ্যে বাস্তুচ্যুত ১৮ থেকে ৫৫ বছর বয়সী পুরুষদের একটি তালিকা করেছে এবং জোরপূর্বক ১৫০ জনকে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে।

এআর
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার।
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর