ইরানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৫:০৬ পিএম

ইরানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। 

দেশটির নির্বাচন কমিশনের বরাতে সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, শেষ পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেশি থাকলে ভোটগ্রহণের সময় বাড়ানো হতে পারে।

এদিন সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি রাজধানী তেহরানে ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে ইরানের সাড়ে আট কোটি মানুষের মধ্যে ছয় কোটি ১০ লাখ বৈধ ভোটার রয়েছেন। ভোটগ্রহণের জন্য সারাদেশে ৫৯ হাজার কেন্দ্র স্থাপন করা হয়েছে। বেশিরভাগ ভোটকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে স্কুল এবং মসজিদগুলোতে।

এবারের নির্বাচনে ২৯০টি সংসদীয় আসনের বিপরীতে ১৫ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে প্রায় শতকরা ১৩ ভাগ নারী প্রার্থী রয়েছেন। 

ইরানের সংসদ চার বছরের জন্য নির্বাচিত হয়। জাতীয় সংসদে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য পাঁচটি আসন সংরক্ষিত রয়েছে।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ইরানের বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। এ পরিষদের ৮৮টি আসনের বিপরীতে ১৪৪ জন আলেম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পুলিশের মুখপাত্র ব্রিগেড জেনারেল সাঈদ মোন্তাজের আল-মাহদি জানিয়েছেন, নির্বাচনে নিরাপত্তা রক্ষার জন্য ইরানে এক লাখ ৯০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।  

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর