দুইটি রুশ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৮ পিএম

রাশিয়ার আরও দুইটি এসইউ-৩৪ বোমারু বিমান ভূপাতিত করেছে বলে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে। বৃহস্পতিবার রুশ বিমানবাহিনীর বিরুদ্ধে সর্বশেষ সাফল্যের কথা তুলে ধরে এই দাবি করেছেন ইউক্রেনীয় সেনাপ্রধান।

বুধবার রাতে শত্রুদের উড়োজাহাজের বিরুদ্ধে সফল অভিযানে আভদিভকা ও মারিউপোল সেক্টরে দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে টেলিগ্রাম অ্যাপে ইউক্রেনীয় সেনাপ্রধান ওলেক্সান্দার সিরস্কি বলেছেন। খবর রয়টার্স’র।

সিরস্কির মন্তব্যের বিষয়ে অবশ্য রাশিয়ার তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। রয়টার্সও স্বতন্ত্রভাবে ইউক্রেনের দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

গত মাসে দীর্ঘ লড়াইয়ের পর আভদিভকার দখল নিয়েছে রুশ সেনাবাহিনী। আর ২০২২ সালের মে মাসে বন্দর নগরী মারিউপোল দখল করেছিল তারা।

গত সপ্তাহে ইউক্রেনের সেনাবাহিনী বলেছিল, তিনদিনের মধ্যে রাশিয়া ছয়টি যুদ্ধবিমান হারিয়েছে।

পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার পর রুশ যুদ্ধবিমানের জন্য হুমকি হয়ে উঠেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। যদিও পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে সম্প্রতি পিছু হটেছে তারা।

কিয়েভের অভিযোগ, যুদ্ধবিমান ব্যবহার করে বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে মস্কো। আর রাশিয়া বরাবরই ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের নিশানা করার অভিযোগ অস্বীকার করে আসছে। তবে তাদের হামলায় বিপুল সংখ্যক বেসামরিক নিহত হয়েছেন।

 

একাত্তর/জো
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে মার্কিন ও ইসরাইলি বিমান হামলা নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার স্থানসহ বিভিন্ন এলাকায় ক্রমাগত হামলা চালানো হয়েছে। এসব...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত শুক্রবার ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের দ্বিতীয় একটি যুদ্ধবিমান ‘এ-টেন ওয়ারথগ’ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রভাবশালী মার্কিন দৈনিক নিউইয়র্ক...
আমেরিকানদের কাছে আগে থেকেই অজনপ্রিয় হয়ে ওঠা ইরান যুদ্ধ এখন এক নতুন এবং সংকটাপন্ন ধাপে প্রবেশ করেছে। এই সংকটের মূলে রয়েছে ইরানের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর। অনেক তথ্য এখনও...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর