পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৩:৪৬ পিএম

নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক ও নানা নাটকীয়তার পর অবশেষে নতুন প্রধানমন্ত্রী পেলো পাকিস্তান। দেশটির ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। রোববার দেশটির পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিজয়ী হলেন। 

পাকিস্তানভিত্তিক ইংরেজি দৈনিক ডন এক প্রতিবেদনে জানিয়েছে, এদিন ভোটাভুটিতে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) হয়ে ২০১ ভোট পেয়ে প্রধানমন্ত্রীর পদ নিশ্চিত করেন শেহবাজ।

নির্বাচনে তিনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সমর্থিত প্রার্থী ওমর আইয়ুব খানকে পরাজিত করেন।

পার্লামেন্টে জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক বলেন, শাহবাজ শরিফ আজকের ভোটাভুটিতে ২০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট।

এরপর সাদিক শাহবাজকে সংসদ নেতার আসনে ডেকে নেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রী শিগগিরই সংসদে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

এদিন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর বড় ভাই নওয়াজ শরিফকে জড়িয়ে ধরেন শাহবাজ।

পিটিআই সমর্থিত প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব খান।

এর আগে গেলো ৮ ফেব্রুয়ারি নানা নাটকীয়তা ও সহিংসতার মধ্যদিয়ে পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। ভোটে এককভাবে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে বেশি ভোট পেয়ে এগিয়ে ছিলেন ইমরান খানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্ররা।

পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্ররা অপ্রত্যাশিতভাবে ৯৩ আসন জিতেছে। কিন্তু সরকার গঠনের জন্য তাদের যথেষ্ট আসন ছিলো না। অন্যদিকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৫ ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪ আসনে জয় পায়।

গেলো মাসে একাধিকবার আলোচনায় বসার পর দেশটিতে নতুন সরকার গঠনে চুক্তিতে পৌঁছায় নওয়াজ-শাহবাজের পিএমএল-এন এবং বিলওয়াল ভুট্টো জারদারির পিপিপি। এ ব্যাপারে দুই দলের মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা চুক্তি হয়। তারই ধারাবাহিকতায় পিএমএল-এন এবং পিপিপি'র সমর্থনে প্রধানমন্ত্রী হলেন শাহবাজ। 

আরবিএস
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর