নাইজেরিয়ার স্বল্পমূল্যে চাল নিতে এসে পদদলিত হয়ে মৃত্যু

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১২:১৮ পিএম

নাইজেরিয়ার স্বল্পমূল্যে চাল বিতরণের সময় ভিড়ে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির লাগোস অফিসে এই প্রাণহানির ঘটনা ঘটে।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাণহানির প্রেক্ষিতে স্বল্পমূল্যে চালের বিক্রি বন্ধ করেছে দেশটির প্রশাসন।

সোমবার বিলম্বিত একটি বিবৃতিতে জানানো হয়, চাল কিনতে আশা মানুষের অত্যধিক ভিড়ে এই মৃত্য হয়। তবে নিহত ও আহতের সংখ্যা প্রকাশ করেনি দেশটি।

নাইজেরিয়ার কাস্টম সার্ভিসের মুখপাত্র আবদুল্লাহি মাইওয়াদা এক বিবৃতিতে বলেছেন, তাদের স্টক ফুরিয়ে যাওয়ায় আগামী দিন কার্যক্রম চালানোর ঘোষণা দিলে বিপত্তি ঘটে।

তিনি আরো বলেন, জনতা মরিয়া হয়ে ওঠে এবং খালি পাত্রে চালের বস্তার সন্ধানে তাদের ব্যারিকেড ভেঙ্গে হঠাৎ সামনে এগিয়ে আসতে থাকে। এতেই পদদলিতের ঘটনা ঘটে। কী ঘটেছে তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বল্পমূল্যের চাল বিক্রি স্থগিত থাকবে।

আফ্রিকার জনবহুল এই দেশে খাবারের দাম আকাশচুম্বী হওয়ায় হাজার হাজার লোক লাগোস কাস্টমস অফিসে ভিড় করেছে স্বল্প মূল্যে এক বস্তা (২৫কেজি) চাল কেনার জন্য যার মূল্য ছিল ১০ হাজার নাইর বা ৬ দশমিক ৮০ ডলার। 

পশ্চিম আফ্রিকার এই দেশটিতে চালের (প্রধান খবর) দাম হঠাৎ করে বেড়ে প্রতি ৫০ কিলোগ্রাম বস্তার দাম দাড়িয়েছে ৪৭ ডলার বা ৭০ হাজার নাইরা যা আগে ছিল ৪৭ থেকে ৫০ হাজার নাইর।

এএ/এআর
আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল পাহাড় ধসে কমপক্ষে ৩০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাতভর তীব্র ও মুষলধারে বৃষ্টিপাতের পর রাজধানী কোনাক্রির গিবেসিয়া এলাকায় বর্জ্যের স্তূপ...
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে জুমার প্রার্থনার সময় একটি মসজিদে হামলা চালিয়ে বেশ কয়েকজন মুসল্লিকে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা। সহিংস অপরাধী চক্রের উপদ্রবে জর্জরিত এই অঞ্চলে...
কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে গভীর রাতের সাম্প্রতিক অগ্নিকাণ্ড আবারও উস্কে দিয়েছে গত দুই দশকে কলকাতা শহরের একাধিক আগুনের বিভীষিকাময় স্মৃতি। দীর্ঘ বিশ বছরে শুধু কলকাতা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর