জুলফিকার আলি ভুট্টো ন্যায় বিচার পাননি: পাকিস্তান সুপ্রিম কোর্ট

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৯:১৮ পিএম

৪৪ বছর আগে হত্যা মামলায় ফাঁসি হওয়া পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টো সুষ্ঠু বিচার পাননি বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

পাকিস্তানভিত্তিক ইংরেজি দৈনিক ডন এক প্রতিবেদনে জানিয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইসা বুধবার এ রায় ঘোষণা করেন।  

রায় ঘোষণার সময় তিনি বলেন, ভুট্টোর ন্যায় বিচার পাওয়ার শর্তগুলো পূরণ হয়নি এবং যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। 

সুপ্রিম কোর্টের ৯ বিচারপতির বেঞ্চের এই রায় সর্বসম্মত সিদ্ধান্ত বলে জানান তিনি। 

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এ রায়কে স্বাগত জানিয়েছেন। 

১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের পর ভুট্টো ইয়াহিয়া খানের স্থলে পাকিস্তানের রাষ্ট্রপতি হন। ১৯৭৩ সালে সংবিধান পরিবর্তনের মাধ্যমে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন। ১৯৭৭ সালে পুনরায় তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু অল্পদিনের মধ্যেই জেনারেল জিয়াউল হক দ্বারা সংঘটিত এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ভুট্টো। 

জেনারেল জিয়া-উল-হকের সামরিক শাসনামলে ১৯৭৯ সালে ভুট্টোর বিচারের পর ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

পাকিস্তান পিপলস্‌ পার্টির প্রতিষ্ঠাতা জুলফিকার আলি ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টো পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। কিন্তু ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির এক নির্বাচনী সমাবেশ শেষে সভাস্থল ত্যাগ করার পর গাড়িতে থাকা অবস্থায় আত্মঘাতী হামলায় নিহত হন তিনি। বর্তমানে পিপিপি পরিচালনা করছেন বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি।

আরবিএস
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর