তরুণরাই অন্যায় ও বৈষম্য দূর করার ক্ষমতা রাখেন: পুতিন  

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৭:৪৬ পিএম

বিশ্বের সবাই দেশ-জাতি ও মানুষের সমতার কথা মুখে বললেও আসলে তা নেই। বরং দেশে দেশে আছে বিভেদ। আছে অন্যকে ছোট করে নিজেদের বড় করে দেখার প্রবণতা। এসব অন্যায় ও বৈষম্য দূর করার ক্ষমতা রাখেন তরুণরা। রাশিয়ার সোচিতে বিশ্ব যুব সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

১ থেকে ৭ মার্চ রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে (সোচি) অনুষ্ঠিত হয় এ বিশ্ব যুব উৎসব। বৃহস্পতিবার বিদায়ের ক্ষণটা রাঙ্গিয়ে নিতে সোচির অলেম্পিক স্টেডিয়ামে চোখ ধাঁধানো সব আয়োজন। 

যুব সম্মেলন যোগ দেয়া ২০ হাজার তরুণ তরুণীর মধ্যে সমাপনী অনুষ্ঠানে যোগ দেয়ার সুযোগ পায় মাত্র তিন হাজার। 

সমাপনী অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেয়া উপলক্ষে নিরাপত্তার কমতি রাখেনি আয়োজকরা। তবে কোনো নিরাপত্তা কর্মীকেই আলাদা করে চেনার সুযোগ ছিলো না, কারণ তারা সবাই অংশগ্রহণকারীদের পোশাক পড়ে নিজের পরিচয় লুকিয়ে ফেলেন। 

অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্বের ক্ষমতাবান এই রাষ্ট্র প্রধান বলেন, পৃথিবীতে সবাই শান্তি প্রতিষ্ঠা ও সমতার কথা বলে কিন্তু আসলে কেউ তা করে না। 

তরুণরাই পৃথিবীতে হানাহানি বন্ধ করতে পারে বলেও মন্তব্য করেন পুতিন। 

এ বছর বিশ্ব যুব উৎসবে অংশ নিতে বাংলাদেশ থেকে রাশিয়ায় যান ৯৫ জন তরুণ।  

সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের তরুণরা বলেন, দেশ এবং নিজেকে এগিয়ে নেয়ার দারুণ এক আয়োজন এই সম্মেলন। 

আসছে বছর আরও বেশি সংখ্যক অংশগ্রহণকারীকে সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানান পুতিন। 

আরবিএস
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর