পাঁচ কোটি ডলারের মার্কিন জাহাজ আটক করলো ইরান

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১২:৪১ এএম

যুক্তরাষ্ট্রের অমানবিক নিষেধাজ্ঞার কারণে বিরল চর্ম রোগে আক্রান্ত রোগীদের দায়ের করা মামলার রায়ে পাঁচ কোটি ডলার মূল্যের একটি মার্কিন তেলবাহী কার্গো জাহাজ আটক করেছে ইরান।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম প্রেসটিভি ও পার্সটুডে জানায়, বৃহস্পতিবার তেহরানের আন্তর্জাতিক সম্পর্ক আইন আদালত এ রায় ঘোষণা করেন।  

জানা যায়, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের কাছে ওষুধ বিক্রি করছে না একটি সুইডিশ কোম্পানি। এতে বিরল চর্ম রোগে আক্রান্ত রোগীরা গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতির মুখে পড়েছে। এর ফলে এপিডার্মোলাইসিস বুলোসা বা ইবি আক্রান্ত রোগীরা তাদের ক্ষতিপূরণ আদায়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের  বিরুদ্ধে তেহরানে আন্তর্জাতিক সম্পর্ক আইন আদালতে মামলা দায়ের করেন। 

ইরানের আদালত এপিডার্মোলাইসিস বুলোসা বা ইবি আক্রান্ত রোগীদের পক্ষে ক্ষতিপূরণের জন্য রায় দেন এবং তার জেরেই মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী মার্কিন তেলবাহী কার্গো জাহাজ এডভান্টেজ সুইটকে আটক করা হয়। 

তেলবাহী জাহাজটিতে ৫০ মিলিয়ন বা পাঁচ কোটি ডলার মূল্যের তেল রয়েছে বলে জানা গেছে।

এপিডার্মোলাইসিস বুলোসা বা ইবি ত্বকের টিস্যুতে একটি বংশগত রোগ যা ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লিতে ফোসকা সৃষ্টি করে। এই রোগটিকে একটি প্রজাপতির ডানার সাথে তুলনা করা হয়। ত্বক পাতলা হয়ে যাওয়া এবং তা ক্রমে দুর্বল হয়ে যাওয়ার কারণে এটি ইরানে "প্রজাপতি" রোগ হিসাবেও পরিচিত।

ইরানের মানবাধিকার কর্মী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন সরকারের একতরফা এবং অবৈধ নিষেধাজ্ঞা ইরানের জনগণের বিরুদ্ধে একটি নীরব এবং গোপন অপরাধ। সাম্প্রতিক সময়ে এসব অন্যায় নিষেধাজ্ঞা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ওষুধ ও চিকিৎসা সামগ্রীরর ক্ষেত্রে অব্যাহত থাকার কারণে রোগীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। 

ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে পরমাণু সমঝোতা সইয়ের পর তেহরানের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা স্থগিত করা হলেও ২০১৮ সালের মে মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই চুক্তি বাতিল করে দেন এবং ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।

আরবিএস
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর