উদ্বাস্তদের নিয়ে বিজেপি লুডু খেলছে, দাবি মমতার 

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৯:৩০ পিএম

'সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এর নামে নির্বাচনের আগে যুদ্ধ যুদ্ধ খেলা চলছে। বিজেপি অশান্তির খেলার চেষ্টা করছে', এমন অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার বাণীপুরে বি.আর আম্বেদকর স্পোর্টস ময়দানে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে মমতা বলেন 'গতকাল (সোমবার) কেন্দ্রীয় সরকার সিএএ নিয়ে ঘোষণা দিয়েছে। কিন্তু আমার সন্দেহ আছে, পুরোটাই ভাওতা।' 

সিএএ নিয়ে আশঙ্কার কথা শুনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এটা হচ্ছে বিজেপির লুডু খেলা। ওরা বলছে ছক্কা, আসলে এটা পুট। যারা দরখাস্ত করবেন সাথে সাথে তারা অনুপ্রবেশকারী হয়ে যাবেন। সেক্ষেত্রে তাদের সম্পত্তি কেড়ে নেওয়া হবে। সবটাই বেআইনি ঘোষণা হয়ে যাবে। আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। ' 

তার স্পষ্ট জবাব 'আমরা এটা মানছি না, মানবো না। কোন মানুষকে বঞ্চিত হতে দেবো না। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেবো না।' 

সিএএ কার্যকার করার ঘোষণার সময় নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। তিনি বলেন 'এতদিন কেন করল না? ২০১৯ সালে এই আইন পাস হয়েছিল। নির্বাচনের আগে যেটা করেছে তাতে কি মানুষ অধিকার পাবে! আপনি ভোটটাও দিতে পারবেন কি-না তাতে সন্দেহ রয়েছে। আসলে বিজেপি যা বলছে সবটাই মিথ্যা।' 

তার প্রশ্ন 'শুধুমাত্র তিনটি দেশ বাংলাদেশ, পাকিস্থান এবং আফগানিস্তান ও ছয়টি ধর্মের মানুষদের কথা বলা হয়েছে। কিন্তু সেখানে আফগানিস্তান কি করে এলো? সেটা তো ভারতের সীমান্তের দেশ নয়। মিয়ানমার ভারতের সীমান্ত। সেক্ষেত্রে সেদেশের কথা বলা হল না কেন?' 

একটি উদাহরণ দিয়ে মূখ্যমন্ত্রী বলেন, 'ধরুন এপার বাংলার সাথে ওপার বাংলার বিয়ে হয়েছে। এখানকার ছেলে ওখানকার মেয়ে কিংবা তার উল্টোটা। তাদের ক্ষেত্রে কি হবে? মেয়ে বাপের বাড়ি যেতে পারবে না, ছেলে তার শ্বশুর বাড়ি আসতে পারবে না। সে ক্ষেত্রে তারা উভয়েই রাষ্ট্রবিহীন হয়ে যাবে।' 

তার প্রশ্ন, 'ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনো শুনেছেন? আন্তর্জাতিক কনভেনশনে পরিষ্কার বলে দেওয়া আছে যে অনুপ্রবেশকারীরা যেন বৈধ কারণ ছাড়া রাষ্ট্রহীন না হয়ে পড়ে। এটা মানবিকতার অপমান। শরণার্থীরা যদি বিপদে পড়ছে সেই রাষ্ট্রের পাশে অন্য যে রাষ্ট্র আছে মানবিকতার খাতিরে সেই রাষ্ট্রও আশ্রয় দিতে বাধ্য থাকে।' 

আসামে এনআরসি লাগু ও তা নিয়ে মানুষের বিক্ষোভ প্রসঙ্গে মমতা বলেন, '২০১৯ সালে ঠিক এরকম করা হয়েছিল। তারা এনআরসি করেছিল আসামে। সেখানে ১৯ লাখ মানুষের মধ্যে ১৩ লাখ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। দুঃখে সেখানকার মানুষ আত্মহত্যা করেছিলো।' 

তার বার্তা, 'আমি সবাইকে বলবো আপনারা একে একে তৈরি হন। রমজান মাস চলছে, আল্লাহর কাছে প্রার্থনা করুন, যেনো একটু মুখ তুলে চায়। আসলে এটা হচ্ছে মুসলিম, খ্রিস্টানদের তাড়ানোর খেলা।' 

বিজেপির বিরুদ্ধে বাঙ্গালী বিদ্বেষের অভিযোগ এনে মমতা ব্যানার্জি তৃণমূল নেত্রী বলেন 'বাংলাকে ওরা (বিজেপি) পছন্দ করে না। বাংলা ভাষা শুনলেই তাদের পিত্তি জেলে যায়। ওরা মনে করে বাংলাদেশী।' 

একসময় মমতার হুঁশিয়ারি 'এই আইনটাকে সরিয়ে ফেলে দিন, আপনাদের চিন্তার কোন কারণ নেই। আপনারা বহাল তবিয়তে থাকবেন। কারো অধিকার কাড়তে দেবো না। আপনাদের গায়ে হাত দিলে আমরা বুঝে নেবো। এর জন্য যদি আমার জীবনও যায় তাতেও রাজি।' 

উল্লেখ্য সোমবারই ভারত জুড়ে লাগু হয় নতুন এই নাগরিকত্ব আইন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এদিন এই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু করার কথা ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

গত ২০১৯ সালের ১১ ডিসেম্বরে ভারতের সংসদে পাশ হয় সংশোধিত নাগরিকত্ব আইন। এই আইন অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা অমুসলিম নাগরিকদের (হিন্দু শিখ খ্রিস্টান, জৈন, পার্সি, বৌদ্ধ) ভারতীয় নাগরিকত্ব পাবেন।

এআর
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনের ঘটনায় শিশু ও বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত...
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মন্দিরনগরী তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর