কান্দাহারে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ২২, আইএসের দায় স্বীকার

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৫:২০ পিএম

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েকজন তালেবান সদস্যসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। তালেবান সরকার নিহতের সংখ্যা আরও কম বলে দাবি করলেও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, হামলায় নিহতের সংখ্যা ২০ ছাড়িয়েছে। 

শুরুতে স্বীকার না করলেও হামলার কয়েকঘণ্টা পর সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির। 

আইএসের বার্তা সংস্থা আমাক এক প্রতিবেদনে দাবি করেছে, তালেবান সদস্যদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। প্রায় দেড়শ' তালেবান সদস্যের ভিড়ের মধ্যে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। 

কান্দাহার প্রদেশের তথ্য ও সংস্কৃতির পরিচালক ইনামুল্লাহ সামাঙ্গানি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৮টায় কান্দাহার শহরের নিউ কাবুল ব্যাংক শাখার বাইরে ঘটনাটি ঘটেছে। অপেক্ষায় থাকা কিছু মানুষকে লক্ষ্য করেই বোমা হামলাটি করা হয়েছে।

তিনি আরও জানান, আহতদের শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ওই এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শঙ্কার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন তিনি।

পুলিশ জানিয়েছে, হামলার সময় আফগানিস্তানের সরকারি চাকরিজীবীরা লাইনে দাঁড়িয়ে বেতন সংগ্রহ করছিলেন। তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

তালেবান কর্মকর্তারা বলছেন, ১১ মার্চে পবিত্র মাহে রমজান শুরু হওয়ার পর থেকে দেশব্যাপী একাধিক বোমা হামলার ঘটনা ঘটেছে।

তবে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবুও বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী হুমকি হিসেবে এখনও রয়েছে দেশটিতে।

কাবুল আফগানিস্তানের রাজধানী হলেও তালেবান কর্তৃপক্ষের কেন্দ্রস্থল হলো কান্দাহার। সেখানেই তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা বাস করেন। ২০২১ সালের আগস্টে মার্কিন-সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসে তালেবান।

আরবিএস
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর