রাশিয়াতে কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলা

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০১:৩১ এএম

মস্কোর কাছাকাছি এলাকায় একটি কনসার্ট হলের ভেতরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে প্রায় দেড় শতাধিক লোক হতাহত হয়েছে।

শুক্রবার রাশিয়ার ক্রোকাস সিটি হলে হামলার এ ঘটনা ঘটে। হামলার পর ঘটনাস্থলে নিহত ও আহতদের পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনার সিসিটিভি ফুটেজে ছদ্মবেশী কয়েকজনকে গুলি চালাতে দেখা যায়।

আন্তর্জাতিক গণমাধ্যমে খবরে বলা হয়েছে হামলাকারীর সংখ্যা তিন থেকে পাঁচজন হতে পারে।

বিবিসির খবরে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) বরাতে বলা হয়, হামলার ঘটনায় অন্তত ৪০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কোনো সংখ্যা উল্লেখ না করেই রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা তাস এবং আরআইএ নভোস্তি জানিয়েছে, সেখানে অনেকেই নিহত ও আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হামলার পর ঘটনাস্থলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে, যা থেকে বিশাল অগ্নিকাণ্ড হয়। এ ঘটনায় ভবনটিতে কয়েক শতাধিক মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এই হামলাকে ‘মহা ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন। হামলার স্থানে অন্তত ৫০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

স্থানীয় আইনশৃঙ্খলাবাহিনীর বরাতে দ্যা গার্ডিয়ান বলছে, আক্রমণকারীরা একটি কনসার্ট চলাকালীন সময়ে ভবনের প্রবেশপথে গুলি চালায়। পরে ভবনটিতে বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়।

মার্চের শুরুতে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, মস্কোর মার্কিন দূতাবাসের একটি সতর্কবার্তা পাঠিয়েছিলো, সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মীদের সাবধানে চলাচল করার নির্দেশনা দেয়া হয়েছিলো। সেই সঙ্গে কোলাহলপূর্ণ এলাকা ও জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শও ছিলো।

সেই নির্দেশনায় বলা হয়েছিল যে, মস্কোতে সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

গার্ডিয়ানের খবরে আরও বলা হয়েছে, দাঙ্গা পুলিশ ওই এলাকায় বিস্ফোরণের পর পরই কাজ শুরু করে। তারা আশপাশ থেকে লোকজনকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ হামলার ঘটনা ২০১৫ সালে নভেম্বরে প্যারিসের বাটাক্লানে হামলা ঘটনার মতো সন্ত্রাসী হামলার ঘটনাগুলোকে মনে করিয়ে দেয়। যেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন।

একাত্তর/আরএ
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর