এখন থেকে দাড়ি রাখতে পারবেন ব্রিটিশ সেনারাও

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৪:৪৪ পিএম

ব্রিটিশ সেনাদের দাড়ি রাখা নিষিদ্ধ ছিলো। শত বছরের এই প্রথা থেকে অবশেষে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সেনা কর্তৃপক্ষ। সেনাদের দাড়ি রাখাতে এখন আর কোন বাধা নেই। বাহিনীর যে কোনো স্তরের সেনা ও কর্মকর্তা দাড়ি রাখতে পারবেন। তবে এজন্য কিছু শর্তও দেয়া হয়েছে। 

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, সেনাদের দাড়ি রাখতে দেয়ার অনুমতি চেয়ে গত বৃহস্পতিবার রাজা তৃতীয় চার্লসের কাছে পাঠানো হয় অনুমোদনের জন্য। তিনি তাতে সইও করে দিয়েছেন। এরপর থেকেই সেনাবাহিনীতে ‘ক্লিন শেভ’ করার কঠোর নীতি বাতিল হয়। তবে এক্ষেত্রে মানতে হবে কিছু নিয়ম। 

চার মিনিটের এক ভিডিও বার্তায় ব্রিটিশ সেনাবাহিনীর বয়োজ্যেষ্ঠ নন-কমিশনড ওয়ারেন্ট অফিসার পল কার্নি নতুন নিয়মের ঘোষণা দেন। এতে তিনি জানান, শুধু দাড়ি রাখলেই হবে না, সেটির যথাযথ যত্ন নিতে হবে। রাখতে হবে সুন্দর ও পরিপাটি করে। আর বিষয়টি কঠোর নজরদারিতেও রাখা হবে। 

যেতযেনভাবে কিংবা যখন ইচ্ছে তখন রেখে দিলাম এ মনোভাবেও দাড়ি রাখা যাবে না। দাড়ি পূর্বপরিকল্পনা করে রাখতে হবে। শুধু মুখভর্তি দাড়ি এ অনুমোদনের আওতায় পড়বে। এর দৈর্ঘ্য হবে ২ দশমিক ৫ থেকে ২৫ দশমিক ৫ মিলিমিটারের মধ্যে। সে সঙ্গে কোনো রং-ও ব্যবহার করা যাবে না।

গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস এক সাক্ষাৎকারে বলেছিলেন, সেনাবাহিনীতে দাড়ি নিষিদ্ধ করা হাস্যকর। দাড়ি আধুনিকায়নের অংশ। এমন চাপের ফলে দাড়ি রাখার প্রভাব নিয়ে বছরব্যাপী পর্যবেক্ষণ করা হয়। এরপর এ সিদ্ধান্ত এলো।

এর আগে ২০১৯ সালে ব্রিটিশ বিমানবাহিনী সৈন্যদের দাড়ি রাখার অনুমতি দেয়। এর আগে থেকেই দেশটির নৌবাহিনীতে দাড়ি রাখার প্রচলন ছিল। কিন্তু সেনাবাহিনী এ ইস্যুতে কঠোর ছিল। কেবল স্বাস্থ্যগত, ধর্মীয় ও বাহিনীর আভিযানিক স্বার্থে নির্দিষ্ট কিছুসংখ্যক সেনা দাড়ি রাখতে পারতেন।

একাত্তর/এসি
১১৭ মোমবাতি নিভিয়ে শতায়ুর নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ব্রিটিশ নারী ইথেল ক্যাথারহ্যাম। যুক্তরাজ্যের ইতিহাস পাতায় নিজের নামটি একেবারেই আলাদা করে লিখিয়ে নিলেন তিনি, তিনিই প্রথম কোনো ব্রিটিশ ব্যক্তি,...
ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ব্রিটিশ টহল জাহাজ এইচএমএস সেভার্ন সম্প্রতি ইংলিশ চ্যানেল দিয়ে যাওয়ার সময় একটি রুশ যুদ্ধজাহাজ এবং একটি ট্যাঙ্কারকে অনুসরণ করে সেগুলোকে আটক করেছে বলে রোববার জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কয়েক বছরের আইনি লড়াই শেষে ব্রিটিশ কারাগার থেকে মুক্তি পেলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর