বিরল সূর্যগ্রহণের সাক্ষী হলো পৃথিবী, আমেরিকায় উৎসব

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১১:৩৪ পিএম

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো পৃথিবী। উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে মহাজাগতিক এই দৃশ্য সরাসরি দেখা যাচ্ছে।

সোমবার মেক্সিকোর স্থানীয় সময় বেলা পৌনে ১১টা (বাংলাদেশ সময় রাত পৌনে ১১টা) থেকে বিরল এ সূর্যগ্রহণ শুরু হয়। এরপর চাঁদের ছায়া ধীরে ধীরে সরে যেতেই যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় দুপুর ১টা ২৭ মিনিটে দৃশ্যমান হয় এ সূর্যগ্রহণ।

এ গ্রহণ দেখা যায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ বার সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ দেখা গিয়েছিল ২০১৭ সালের ২১ অগস্ট। সাত বছর পর আবার সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হলো, এ গ্রহণ টানা চার মিনিট স্থায়ী হয়েছে। 

সূর্য এবং পৃথিবী ঘুরতে ঘুরতে যখন এক সরলরেখায় চলে আসে এবং তাদের মাঝখানে ওই একই সরলরেখায় যখন ঢুকে পড়ে চাঁদ, তখন সূর্যগ্রহণ হয়। চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গেলে সেই অবস্থাকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 

গ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়াটি বেশ কয়েক ঘণ্টা ধরে চলবে। তবে চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে রাখবে চার মিনিট। এই সময়ে পৃথিবীর বুকে নেমে আসে অন্ধকার। চাঁদের ছায়ায় সূর্যের ঢেকে থাকার এই সময়সীমা আগের অনেক গ্রহণের তুলনায় অনেক বেশি। বিজ্ঞানীরা বলছেন, গত ৫০ বছরে এত দীর্ঘ সময় ধরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়নি। তাই সোমবারের গ্রহণকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে আলাদা উন্মাদনা রয়েছে।

উত্তর আমেরিকা থেকে গ্রহণ স্পষ্ট দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, মেক্সিকো এবং কানাডা থেকে গ্রহণ দেখা গেছে। কানাডার নায়াগ্রা জলপ্রপাতের সামনে গ্রহণ দেখার জন্য গত কয়েক দিন ধরে কাতারে কাতারে মানুষ ভিড় করেছেন। নায়াগ্রাকে সুস্পষ্ট ভাবে গ্রহণ দেখার অন্যতম ভাল স্থান বলে চিহ্নিত করা হয়েছে। অনেকেই তাই দূরদূরান্ত থেকে সেখানে পৌঁছেছেন। ভিড় সামাল দিতে নায়াগ্রা প্রশাসন জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে।

এআর
১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
বিরল এক মহাজাগতিক বিষ্ময়ের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবীর শত কোটি মানুষ।  বছরের প্রথম বিরল এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব। সোমবার সূর্য ও পৃথিবীর মধ্যকার কক্ষপথে চাঁদের আগমনে সেটির ছায়ায়...
বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পৃথিবীর পশ্চিম গোলার্ধ থেকে স্পষ্ট দেখা যাবে। ন্যাশনাল জিওগ্রাফি জানিয়েছে, এই দৃশ্য যেসব স্থান থেকে সবচেয়ে ভালো দেখা যাবে, সেগুলোর একটি হলো আমেরিকা-কানাডা...
আগামী ৮ এপ্রিল বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব। তবে পৃথিবীর সব অঞ্চল থেকে পূর্ণগ্রাস এই সূর্যগ্রহণ দেখা যাবে না বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর